গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জপদক অর্জন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৫৮ এএম ২০২৬
এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জপদক অর্জন
ছবি

ছবি সংগৃহীত

তৃতীয় আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (আইওএআই ২০২৬) তিনটি ব্রোঞ্জপদক অর্জন করেছে বাংলাদেশ দল। কাজাখস্তানে এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশের পক্ষে পদকজয়ীরা হলেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী। দলের চতুর্থ সদস্য হিসেবে অংশ নিয়েছে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অনন্য যারিফ আকন্দ।

বিডিওএসএনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এবারের আসরে বিশ্বের ১০৭টি দেশের ৪৩৭ জন প্রতিযোগী অংশ নেন। ২ আগস্ট এই আসরের উদ্বোধন করা হয়। ৪ ও ৬ আগস্ট দুটি একক মেশিন লার্নিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিযোগীদের প্রতিদিন ছয় ঘণ্টায় তিনটি করে সমস্যার সমাধান করতে হয়। পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মিলে দলগত বিভিন্ন কার্যক্রমেও অংশ নেন।

বাংলাদেশের পক্ষে পদকজয়ী সাইদুজ্জামান আরাফ বলেন, ‘একটি মেডেল জেতা মানে পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া। যারা আমাদের পর বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে, তারা যেন আমাদের থেকে অনুপ্রেরণা পায়, এটিই ছিল আমার মূল লক্ষ্য।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক বি এম মইনুল হোসেন। প্রতিযোগিতা শেষে তিনি বলেন, ‘এ আয়োজনের প্রথম আসর বুলগেরিয়াতে আমরা কোনো মেডেল পাইনি। গত বছর চীনে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে আমরা দুটি ব্রোঞ্জপদক পেয়েছিলাম। এবারে কাজাখস্তানে অনুষ্ঠিত আসরে আমরা তিনটি ব্রোঞ্জ পেয়েছি। প্রতিনিয়ত আমাদের টিম উন্নতি করছে। দলের এই অর্জনে আমি খুবই খুশি, তবে আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে।’

এবারের আসরে বাংলাদেশ দলের কোচ হিসেবে ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম খান।

উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সরাসরি এবং রাজশাহী, খুলনাসহ দেশের বাকি অঞ্চলের জন্য আরও তিনটি অনলাইন ভেন্যুতে মে মাসে আঞ্চলিক পর্ব হয়। ১৬ মে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এআই চ্যালেঞ্জের সব কটি প্রতিযোগিতা কাগল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এরপর ২০–২৩ মে অনুষ্ঠিত জাতীয় সিলেকশন ক্যাম্পের মূল্যায়নের পর এপিওএআইয়ের জন্য আটজন এবং আইওএআইয়ের জন্য চারজনের জাতীয় দল চূড়ান্ত করা হয়। এরপর প্রায় দুই মাস বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) তত্ত্বাবধানে তাদের অনলাইনে মেন্টরিং ও প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্লাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট ছিল বিইউবিটি। পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত ছিল রিভ চ্যাট। এ ছাড়া গোল্ড স্পনসর হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি, ব্রোঞ্জ স্পনসর বিটনা এবং নলেজ পার্টনার হিসেবে সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি। আর ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা। আয়োজনের টিভি পার্টনার হিসেবে ছিল দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি।

কেএমএএ/আপ্র/০৯.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

তারার উল্টো দিকে ঘুরছে অদ্ভুত একটি ভিনগ্রহ
২৫ সেপ্টেম্বর ২০২৬

তারার উল্টো দিকে ঘুরছে অদ্ভুত একটি ভিনগ্রহ

মহাবিশ্বে গ্রহ সাধারণত যে নিয়মে তারাকে প্রদক্ষিণ করে, তার ব্যতিক্রম ঘটিয়েছে দূরবর্তী এক ভিনগ্রহ। ‘জি...

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার
২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের সবচেয়ে সরু চলন্ত গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার

বিশ্বের সবচেয়ে সরু চলনসই গাড়ি তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ইতালির গাড়ির মেকানিক আন্দ্রেয়া মারাজ্জি।...

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও
২২ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের রয়েছে ব্যথার অনুভূতি, মানুষের ক্ষতির ঝুঁকিও

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের ভেতরে ব্যথার সঙ্গে সম্পর্কিত একটি স্বতন্ত্র সংকেত শনাক্ত করার দাবি...

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার
২০ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের রমরমা বৈশ্বিক বাজার ও বিভিন্ন শিল্পে এর ক্রমাগত চাহিদার কথা মাথায় রেখে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই