গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

রোজারিওতে বাবার শেষকৃত্য সারলেন মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:১০ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:০৮ এএম ২০২৬
রোজারিওতে বাবার শেষকৃত্য সারলেন মেসি
ছবি

ছবি সংগৃহীত

বাবার মৃত্যুর খবরে কয়েকদিন আগে আর্জেন্টিনার অবকাশে থাকা লিওনেল মেসি আবারো ফিরেছেন নিজ শহর রোজারিওতে। সেখানেই অনুষ্ঠিত হয় বাবার শেষকৃত্য অনুষ্ঠান।

রোজারিওর কাছে রোববার (৯ আগস্ট) বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নিয়েছেন লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে শনিবার মারা যান মেসির বাবা।

রোজারিওর কাছের পেরেজ শহরের একটি কবরস্থানে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে শেষকৃত্যের আয়োজন করা হয়। পুরো আয়োজন রাখা হয়েছিল কঠোর গোপনীয়তায় এবং ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

কবরস্থানের আশপাশে সাংবাদিক, পুলিশ সদস্য ও ভক্তদের উপস্থিতিও দেখা যায়। প্রিয় তারকাকে একনজর দেখতে এবং হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন অনেকে।

লিওনেল মেসির জীবন ও ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হিসেবে যেমন তিনি মেসির পাশে ছিলেন, তেমনি দীর্ঘদিন তার এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাবার শেষ বিদায়ে তাই রোজারিওতে ফিরে এলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এর আগে, ইন্টার মিয়ামির কাছ থেকে ছুটি নিয়ে শনিবার সকালে ফোর্ট লডারডেল থেকে রওনা হন মেসি। দীর্ঘ যাত্রা শেষে স্থানীয় সময় রাতের দিকে নিজের শহর রোজারিওয় পৌঁছান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে বাবাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার।

এসি/আপ্র/১০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
১০ নভেম্বর ২০২৬

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ

ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল আ...

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া
০৯ নভেম্বর ২০২৬

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড়শো, বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং। দুই তরুণের ন...

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা
০৯ নভেম্বর ২০২৬

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা

ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই