গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাকিবের দেশে ফেরার সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৩১ এএম ২০২৬
সাকিবের দেশে ফেরার সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া সাকিব আল হাসানের ব্যাপারে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

 

সাবেক এই ফুটবলার বলেছেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের ব্যাপারে নমনীয় ছিলেন তারা, এখন আর সেই সুযোগ নেই। দেশে আসতে হলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে আইনগতভাবেই ফিরতে হবে।

 


২০২৪ সালে শেখ হাসিনা সরকার পতনের সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। দেশে ফিরতে না পারায় সেখানেই পরিবার নিয়ে থিতু হয়েছেন এই অলরাউন্ডার, যিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। 

 

যুক্তরাষ্ট্রে থেকে খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব। আওয়ামী লীগ সরকার পতনের পর সেখান থেকেই বিদেশের মাটিতে দেশের জার্সিতে খেলেছেন। 

 

অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগেও তাকে দেখা গেছে। এখন খেলছেন শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে। এখনও খেলতে থাকা এই ক্রিকেটারকে জাতীয় দলে ও দেশে ফেরাতে দুই বছরে নিয়মিত নানান ধরনের আলোচনা শোনা গেছে। বিসিবির পক্ষ থেকেও বলা হয়েছিল উদ্যোগ নেওয়ার কথা। শেষ পর্যন্ত কোনো কিছুই আলোর মুখ দেখেনি। 

 

গত বুধবার নয়া দিল্লিতে হওয়া শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন সাকিব। এরপরেই নিজেদের অবস্থান পরিষ্কার করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 

 

“আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবে জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে, ওইভাবে চিন্তা করার সুযোগ আছে। “যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। 

 

একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। যে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।”

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই