গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিয়ামির জয়ে অপ্রতিরোধ্য মেসি, করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:২৮ এএম ২০২৬
মিয়ামির জয়ে অপ্রতিরোধ্য মেসি, করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট
ছবি

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শেষে ইন্টার মিয়ামিতে ফিরেই নিজের চেনা ছন্দে দেখা দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোল ও একটি অ্যাসিস্টে লিগস কাপ ২০২৬-এর প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ইন্টার মায়ামি।

মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৪ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব সান লুইস। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি মিয়ামি। ম্যাচে নিজের দ্বিতীয় উপস্থিতিতেই নোয়া অ্যালেনের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি।

এরপর ২৪তম মিনিটে আবারো অ্যালেনের তৈরি করা আক্রমণ থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

প্রথমার্ধের শেষদিকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। অ্যালেনের পাস পেয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর মেসির কর্নার থেকে মিকায়েলের হেডে আরো একটি গোল পেয়ে বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি।

দ্বিতীয়ার্ধে সার্জিও দূরপাল্লার দুর্দান্ত শটে সান লুইসের হয়ে একটি গোল শোধ করলেও ভারী বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

এই জোড়া গোলের মাধ্যমে মেসি লিগস কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। ২০২৩ সালে প্রতিযোগিতার নতুন ফরম্যাট চালুর পর এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪, যা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে একটি বেশি। এছাড়া লিগস কাপে এটি ছিল মেসির ১২ ম্যাচে পঞ্চমবারের মতো এক ম্যাচে একাধিক গোল করার কীর্তি।

এদিকে, নোয়া অ্যালেন নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেন।

বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর বিশ্রাম শেষে ক্লাবে ফিরে প্রথম একাদশে নেমেই দারুণ পারফরম্যান্সে দলকে জয় উপহার দিলেন মেসি। লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ শনিবার, প্রতিপক্ষ মেক্সিকোর শক্তিশালী ক্লাব মন্টেরে।

এসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে