গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:১১ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:২৬ এএম ২০২৬
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

ফিফার বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে ব্যাপক বিরোধিতার মুখে পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দেয় ফিফা।

শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি এ বিষয়ে তার (ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো) সঙ্গে কখনো কথা বলিনি।’

ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিশ্বকাপের স্বত্ব ও বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের প্রভাব ছিল কি না—তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল।

বিতর্কিত প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশকে ৪ কোটি ডলার করে অনুদান দেওয়ার বিনিময়ে পুরুষ ও নারী বিশ্বকাপসহ সংস্থাটির প্রধান টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগের পথ খুলে দেওয়ার সমর্থন চাওয়া হয়েছিল। এ বিষয়ে মতামত দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৯ সেপ্টেম্বর।

প্রস্তাব প্রকাশের পরই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তা প্রত্যাখ্যান করে এবং প্রয়োজনে বিশ্বকাপ বর্জনেরও হুঁশিয়ারি দেয়। পরে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও একই অবস্থান নেয়। এরপর এশিয়ান ফুটবল কনফেডারেশনও উদ্বেগ প্রকাশ করলে ফিফার ওপর চাপ আরও বাড়ে।

পরিস্থিতি সামাল দিতে ফিফা প্রথমে দাবি করেছিল, পরিকল্পনাটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তবে সদস্য কনফেডারেশনগুলোর ধারাবাহিক আপত্তির মুখে শেষ পর্যন্ত প্রকল্পটি প্রত্যাহার করতে বাধ্য হয় সংস্থাটি।

পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আগামী দিনগুলোতে তিনি সব পক্ষকে আবার এক টেবিলে আনার চেষ্টা করবেন। তার ভাষায়, ‘আমাদের সবার অভিন্ন স্বার্থ ফুটবলের উন্নয়ন। বিশেষ করে যেসব দেশে সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি, সেখানে ফুটবলের বিকাশে একসঙ্গে কাজ করাই হবে আমাদের লক্ষ্য।’

এসি/আপ্র/০১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই