গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

সাতজনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের একাংশের নীরব প্রতিবাদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২১ এএম ২০২৬
সাতজনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের একাংশের নীরব প্রতিবাদ
ছবি

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একদল আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে জড়ো প্রতিবাদ জানান -ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে একদল আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে জড়ো হয়ে এ প্রতিবাদ জানান।

এ সময় সম্মিলিত কোনো স্লোগান দিতে শোনা না গেলেও কয়েকজন আইনজীবীকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে শোনা যায়।

প্রতিবাদকারী আইনজীবী শেখ গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতিবাদ জানাতেই তারা সেখানে জড়ো হয়েছিলেন।

তিনি বলেন, “আজকে আইসিটি ট্রাইব্যুনালের যে রায় হয়েছে, সেই রায়ের প্রতিবাদস্বরূপ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দকে যে ফাঁসির অর্ডার করেছে, এটার প্রতিবাদস্বরূপ আমরা সবাই জড়ো হয়েছিলাম। রায়টা প্রত্যাখ্যান করে আমরা প্রতিবাদ জানিয়েছি। তাৎক্ষণিক একটা প্রতিবাদ জানিয়েছি।”

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন গোলাম কিবরিয়া। তিনি বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে এই মিথ্যা মামলায় প্রহসনের রায় দিয়েছে, যেটা আমরা প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি।”

এদিন জুলাই গণঅভ্যুত্থানে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ ছিল। বিভিন্ন অভিযোগে তাদের মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
সানা/আপ্র/১৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কলাবাগানে বাসা থেকে আট বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৩১ অক্টোবর ২০২৬

কলাবাগানে বাসা থেকে আট বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল এলাকা থেকে আবু হাসান নামে আট বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন প্রক্রিয়া শুরু
৩০ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন প্রক্রিয়া শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া...

জাপান সফরে তৃতীয় দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির
৩০ অক্টোবর ২০২৬

জাপান সফরে তৃতীয় দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের বিশেষ অর্থনৈতিক অংশীদারত্বের কাঠামো ‘বিগ-ব...

তাহসিফের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ধাওয়ার তথ্য মানছেন না বাবা
৩০ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ধাওয়ার তথ্য মানছেন না বাবা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই