গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমি প্রচুর টিকটক দেখি: মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৩৯ এএম ২০২৬
আমি প্রচুর টিকটক দেখি: মেসি
ছবি

আমি প্রচুর টিকটক দেখি: মেসি

২০২৬ সাল লিওনেল মেসির জন্য হতে যাচ্ছে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এক বছর। ইন্টার মায়ামির হয়ে নতুন চ্যালেঞ্জের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ফিনালিসিমা ও যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ, সব মিলিয়ে বড় মঞ্চের অপেক্ষায় বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা। এমন সময়েই ব্যক্তিগত জীবন, পরিবার ও নিজের চরিত্রের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন মেসি।

আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, তার পরিবারে ফুটবল যেন নিত্যসঙ্গী। তবে ঘরের ভেতরে বল খেলার বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। হাসতে হাসতে তিনি বলেন, ঘরে খুব বেশি বল খেলতে দেয় না। তবে স্কুল শেষ হলেই আমরা ক্লাবে চলে যাই। সময় পেলেই বল সামনে চলে আসে।

নিজের ব্যক্তিত্ব সম্পর্কে আর্জেন্টাইন অধিনায়ক স্বীকার করেন, তিনি ভীষণ গুছানো মানুষ। তিনি বলেন, ‘আমার জিনিস কেউ নাড়াচাড়া করুক, এটা আমি পছন্দ করি না। সবকিছু কোথায় আছে, সেটা আমার জানা থাকতে হয়। ছোটবেলা থেকেই এমন। থিয়াগো আর সিরোও আমার মতো।’

প্রযুক্তি প্রসঙ্গে মেসি বলেন, ‘তিনি এখনো চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই ব্যবহার করেন না। এর বিরুদ্ধে নই, কিন্তু এখনো অভ্যস্ত হয়ে উঠিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে মেসির স্বীকারোক্তি, ‘আমি টিকটক অনেক দেখি। এআই দিয়ে বানানো আমার কিছু ভিডিও দেখেছি, একটায় তো দেখলাম আমাকে পুলিশ গ্রেফতার করছে!’

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে