গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেনু

মেসির জোড়া গোলে শেষ বত্রিশে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:০২ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ১৯:২০ এএম ২০২৬
মেসির জোড়া গোলে শেষ বত্রিশে আর্জেন্টিনা
ছবি

এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার পাঁচ গোলের সবকটিই করলেন লিওনেল মেসি –ছবি রয়টার্স

অপেক্ষা, হতাশা আর শেষ পর্যন্ত ইতিহাস। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সবকিছুই একসঙ্গে উপহার দিলেন লিওনেল মেসি। শুরুতে পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করলেও পরে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে উঠে যান আর্জেন্টিনা অধিনায়ক। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সোমবার (২২ জুন) ডালাসে ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের শুরুতেই রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলেন মেসি। লাউতারো মার্তিনেসকে বক্সের মধ্যে ফাউল করা হলে ভিডিও সহকারী রেফারির সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু নবম মিনিটে নেওয়া মেসির শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপরও একাধিক সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ৩৮তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বাঁ দিক থেকে ফাকুন্দো মেদিনার পাসে থিয়াগো আলমাদা বল ছেড়ে দিলে দ্রুত ছুটে এসে জোরালো শটে জালে বল পাঠান মেসি। এই গোলেই বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১৭, যা তাঁকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে প্রতিযোগিতাটির একক সর্বোচ্চ গোলদাতার মর্যাদা এনে দেয়।

একই সঙ্গে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করে বিরল এক রেকর্ডেও নাম লেখান মেসি। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের জুস্ত ফঁতেন এবং ব্রাজিলের জাইরজিনিয়ো।

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও অস্ট্রিয়া কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে তাদের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি আসে মার্সেল সাবিৎজারের ফ্রি-কিক থেকে। তবে এমিলিয়ানো মার্তিনেস দারুণ দক্ষতায় সেটি প্রতিহত করেন।

নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে আবারও আঘাত হানেন মেসি। মাঝমাঠ থেকে শুরু করা আক্রমণে হুলিয়ান আলভারেসের শট ফিরিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক। ফিরতি বলে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় কোনাকুনি শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। এতে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে।

এই আসরে আর্জেন্টিনার প্রথম পাঁচ গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। বিশ্বকাপ ইতিহাসে কোনো দলের প্রথম পাঁচ গোল একাই করার কীর্তি এর আগে ছিল শুধু রাশিয়ার ওলেগ সালেঙ্গোর।

তবে ম্যাচটিতে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করায় বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনটি পেনাল্টি মিস করা ফুটবলারের তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন তিনি। এর আগে ঘানার সাবেক ফরোয়ার্ড আসমোয়াহ জিয়ানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। জর্ডান ও আলজেরিয়া এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার বাংলাদেশ সময় সকালে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে খেলবে অস্ট্রিয়া ও আলজেরিয়া। জর্ডান যদি আলজেরিয়াকে হারাতে না পারে, তবে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে যাবে আর্জেন্টিনা।

বিশ্বকাপে এখন পর্যন্ত ২০১ ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসির মোট গোল ১২২টি।
সানা/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দীর্ঘদিনের অসুস্থতার পর না ফেরার দেশে মেসির বাবা
০৮ আগস্ট ২০২৬

দীর্ঘদিনের অসুস্থতার পর না ফেরার দেশে মেসির বাবা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শ...

প্রতিবেশী দেশগুলোকে স্বনির্ভর হওয়া ও ‘প্রকৃত ভ্রাতৃত্ব’ গ্রহণের আহ্বান ইরানের
০৮ আগস্ট ২০২৬

প্রতিবেশী দেশগুলোকে স্বনির্ভর হওয়া ও ‘প্রকৃত ভ্রাতৃত্ব’ গ্রহণের আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী দেশগুলোকে স্বনির্ভর হওয়ার পাশাপাশি ‘প্রকৃত ভ্রাতৃত্ব’ গ্রহণের আহ্বান জা...

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ
০৮ আগস্ট ২০২৬

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে নবম দল হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিলো আফগানিস্তান। স...

জিসান-সাব্বিরদের ব্যর্থতার দিনে স্পিনারদের সৌজন্যে এইচপির বড় জয়
০৮ আগস্ট ২০২৬

জিসান-সাব্বিরদের ব্যর্থতার দিনে স্পিনারদের সৌজন্যে এইচপির বড় জয়

জুনাইদ খানের স্লোয়ারে যখন ফিরতি ক্যাচ দিলেন সাব্বির রহমান, দলের অবস্থা টালমাটাল। ইনিংসের বয়স তখনও ১০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে