গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চেকিয়ার সঙ্গে ড্র করে আশা বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ০৬:০৩ এএম ২০২৬
চেকিয়ার সঙ্গে ড্র করে আশা বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা
ছবি

দুই ম্যাচে টানা এগিয়ে গিয়েও জয় তুলে নিতে ব্যর্থ হলো চেকিয়া। এবারও লিড ধরে রাখতে না পেরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলের ড্র করেছে ইউরোপের দলটি -ছবি রয়টার্স

দুই ম্যাচে টানা এগিয়ে গিয়েও জয় তুলে নিতে ব্যর্থ হলো চেকিয়া। এবারও লিড ধরে রাখতে না পেরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলের ড্র করেছে ইউরোপের দলটি। তবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।

আটলান্টায় বৃহস্পতিবার (১৮ জুন) ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমে সাদিলেকের গোলে পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। পরে মোকোয়েনার সফল পেনাল্টিতে সমতায় ফেরে দলটি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছিল চেকিয়া। অন্যদিকে, মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে দক্ষিণ আফ্রিকা ১৭টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। চেকিয়া ১৪টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে তিনটি।

দুই ম্যাচ শেষে উভয় দলের সংগ্রহ এক পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপের তলানিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সমান তিন পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো এবং দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ছাড়াও ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দল জায়গা পাবে পরের পর্বে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই দ্রুত পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় চেকিয়া। সতীর্থের বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিডফিল্ডার সাদিলেক।

প্রথম গোলের পর কিছুটা এলোমেলো হয়ে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে একাধিক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।

বিরতির ঠিক আগে চেকিয়ার গোলরক্ষক মাতেই কোভারের ভুলে সমতার সুযোগ তৈরি হয়েছিল। তবে আলগা বলে ফরোয়ার্ড মাসেকোর নেওয়া শট দ্রুত ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন ডিফেন্ডার ক্রেইসি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেকিয়া। ৪৮তম মিনিটে লুকাস চার্ভের দূরপাল্লার জোরালো শট এক হাতে ঠেকিয়ে বিপদমুক্ত করেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক। পরের মিনিটে পাত্রিক শিকের হেডও লক্ষ্যে থাকলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চেকিয়া। অধিক সময় বলের দখল রেখে আক্রমণের ধার বাড়ায় দক্ষিণ আফ্রিকা এবং শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়।

৮২তম মিনিটে মাসেকোর শট চেকিয়ার মিডফিল্ডার পাভেল শুল্টসের হাতে লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে সফলভাবে গোল করে দলকে সমতায় ফেরান মোকোয়েনা।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পাওয়া তিনটি পেনাল্টির সবগুলো থেকেই গোল এসেছে এবং প্রতিটিই ছিল সমতাসূচক গোল। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সৌদি আরব ও ২০০২ বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে একই ঘটনা ঘটেছিল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। অন্য ম্যাচে চেকিয়া খেলবে মেক্সিকোর বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকালে একই সময়ে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
সানা/আপ্র/১৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন
১৯ সেপ্টেম্বর ২০২৬

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেস লিগায় ১০০তম গোল করেছেন।...

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে