গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

ভিসা জটিলতায় আইভরি কোস্টের ওয়াহি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১২ পিএম, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১৪:১০ এএম ২০২৬
ভিসা জটিলতায় আইভরি কোস্টের ওয়াহি
ছবি

ভিসা জটিলতায় আইভরি কোস্টের ওয়াহি -ছবি সংগৃহীত

বিশ্বকাপে অংশ নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়েছে আইভরি কোস্টের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি। কানাডা ভিসা না দেওয়ায় জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলকে।

জানা গেছে, আয়োজক দেশ কানাডার পক্ষ থেকে ভিসা অনুমোদন না পাওয়ায় ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড দলের সঙ্গে যেতে পারেননি। তিনি আপাতত যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন এবং দলের ফিরে আসা পর্যন্ত সেখানেই থাকবেন।

ফরাসি ক্লাব নিসের এই ফরোয়ার্ডকে ঘিরে বিশ্বকাপের আগেই বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, ফ্রান্সের লিগ ওয়ানে স্পট-ফিক্সিংয়ের একটি ঘটনায় তার নাম জড়ায়। গত মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেলেও এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

অভিযোগ অনুযায়ী, গত মে মাসে মেতজের বিপক্ষে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড পাওয়ার চেষ্টা করেছিলেন ওয়াহি। এ ধরনের ঘটনাকে স্পট-ফিক্সিং বলা হয়, যেখানে ম্যাচের নির্দিষ্ট ঘটনার মাধ্যমে বাজির বাজার প্রভাবিত করার চেষ্টা করা হয়।

ভিসা জটিলতায় আইভরি কোস্টের ওয়াহি

মার্শেইয়ের পাবলিক প্রসিকিউটর অফিস জানায়, লিগ ওয়ানের এক ২৩ বছর বয়সী ফুটবলারের গ্রেপ্তারের বিষয়টি তদন্তাধীন রয়েছে, যদিও নাম প্রকাশ করা হয়নি। তবে তদন্তের সঙ্গে ওয়াহির নাম জড়িয়ে পড়ে।

ফ্রান্সের পেশাদার ফুটবল লিগ জানিয়েছে, ওয়াহিকে ঘিরে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরা হয়েছিল, যা তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এখনই বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।

অন্যদিকে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি। ফেডারেশন আরও জানায়, তারা খেলোয়াড়ের পাশে রয়েছে এবং তার প্রতি আস্থা বজায় রাখছে।

ফেডারেশনের মতে, ওয়াহি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং পরিস্থিতি কঠিন হলেও তারা তাকে সমর্থন দিয়ে যাবে।

এর আগে বিশ্বকাপে আরও কয়েকজন ফুটবলারের ভিসা জটিলতার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ঘানার মিডফিল্ডার থমাস পার্টিকেও কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

 

ভিসা জটিলতায় আইভরি কোস্টের ওয়াহি

পার্টে যুক্তরাজ্যে চলমান একটি ফৌজদারি মামলার কারণে ভিসা সমস্যায় পড়েন। তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ থাকলেও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

ওয়াহির অনুপস্থিতি আইভরি কোস্টের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন এবং দল জয় পেলেও জার্মানির বিপক্ষে তার না থাকা কৌশলগতভাবে বড় ক্ষতি।

দলের পরবর্তী ম্যাচ কুরাসাওয়ের বিপক্ষে। সেই ম্যাচের আগে ওয়াহি দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।

 

 

ডিসি/আপ্র/১৮/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
১১ আগস্ট ২০২৬

মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস

আইএলটি-টোয়েন্টিতে গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তা...

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির
১১ আগস্ট ২০২৬

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির

এএফসি চ্যালেঞ্জ লিগ

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়া...

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি
১০ আগস্ট ২০২৬

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

প্রথম ম্যাচে মালয়েশিয়ার বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই