গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসিই সর্বকালের সেরা, বললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৮ জুন ২০২৬ | আপডেট: ২০:২৭ এএম ২০২৬
মেসিই সর্বকালের সেরা, বললেন রোনালদো
ছবি

লিওনেল মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও -ছবি রয়টার্স

আর কোনো বিতর্ক নয়, কোনো লুকোছাপাও নয়—লিওনেল মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের অসাধারণ পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে কেন তিনি ফুটবল ইতিহাসের সেরাদের সেরা।

উত্তর আমেরিকা বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। একই ম্যাচে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য কীর্তিও গড়েন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের সুবাদে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডেও ভাগ বসান আর্জেন্টাইন মহাতারকা।

প্রায় ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মেসি। আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আগেই শীর্ষে থাকা এই ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ১২০।

চোট কাটিয়ে বিশ্বকাপে খেলতে নামা মেসিকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা ছিল। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলি নেমে গোল করলেও প্রথম ম্যাচে তার খেলা নিয়ে প্রশ্ন ছিল। তবে মাঠে নেমে সব সংশয় উড়িয়ে দেন তিনি। হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজের নাম লেখান আরও কয়েকটি রেকর্ডের পাতায়।

মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ রোনালদো নাজারিও। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মনে করেন, মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই।

রোনালদো বলেন, “রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে মানুষ এটি ভেঙেছে, তাতে বিশ্বের কোনো ফুটবল সমর্থকেরই বিস্মিত হওয়ার কথা নয়। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন এবং এবারও অন্যতম শিরোপাপ্রত্যাশী দল।”

তিনি আরও বলেন, “মেসি যখনই মাঠে নামে, তখনই কিছু না কিছু ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন ঘটনা ঘটে। বিশ্বের এখন সব লুকোছাপা বন্ধ করে মেনে নেওয়া উচিত, সে-ই সর্বকালের সেরা।”

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির পারফরম্যান্সকে ইতিহাসের স্মরণীয় অধ্যায় বলেও উল্লেখ করেন তিনি।

রোনালদোর ভাষায়, “সে প্রতিটি মৌসুমে ধারাবাহিকভাবে পারফর্ম করছে, বিশ্বকাপেও করছে। তারপরও হয়তো তার শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় থাকবে। কিন্তু সে যে রাতটি কাটিয়েছে, সেটি ইতিহাসে অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত হিসেবেই থেকে যাবে।”

আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটি করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে যান মেসি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেন রোনালদো নাজারিওকে, যার বিশ্বকাপ গোলসংখ্যা ১৫।

ম্যাচ শেষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন মেসিও।

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “রোনালদো আমার দেখা সেরা ফুটবলারদের একজন। তিনি সর্বকালের অন্যতম গ্রেট। সর্বোচ্চ গোলদাতার তালিকায় কে কোথায় আছে, সেটি আসলে শুধু পরিসংখ্যান।”
সানা/আপ্র/১৮/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে