গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১০:১১ এএম ২০২৬
নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এনে দিয়েছে তারকা ফরোয়ার্ড নেইমার। কাফ ইনজুরিতে ভোগা এই ফুটবলারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিল। 

ইনজুরির কারণে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। গত মাসে করা স্ক্যানে তার পায়ের পেশিতে গ্রেড-টু মাত্রার ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়ে। ফলে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। 

সোমবার(৮জুন) করা সর্বশেষ স্ক্যানে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার ফলাফল প্রত্যাশিত পর্যায়ে রয়েছে এবং নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। জাতীয় দলের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে তিনি আরোগ্য ও ফিটনেস ফিরে পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী ১৩ জুন মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নেইমারকে পুরোপুরি ফিট করে তোলার চেষ্টা চলছে। যদিও তার খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, তবু সর্বশেষ মেডিকেল রিপোর্ট ব্রাজিল সমর্থকদের জন্য আশাব্যঞ্জক বার্তা নিয়ে এসেছে।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের দ্রুত সুস্থতা বিশ্বকাপে দলের সাফল্যের জন্য বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

এসি/আপ্র/০৯/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে