গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

শেষ মুহূর্তে দুই গোল হজম, শেষ গোলে হার এড়ালো মেসিরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:৪৮ এএম ২০২৬
শেষ মুহূর্তে দুই গোল হজম, শেষ গোলে হার এড়ালো মেসিরা
ছবি

ছবি সংগৃহীত

লিওনেল মেসির দল ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাতির মধ্যকার ম্যাচে শেষ ১০ মিনিটে হয়েছে তিনটি গোল। ৬০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর ৬১ মিনিটে এগিয়ে যায় মায়ামি। তবে শেষ দিকে দুই গোল হজম করে পিছিয়ে পড়লেও নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে হার এড়ায় দলটি। নাটকীয় ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়।

স্পেনের রাজপরিবারের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ নিয়ে এসে দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন মেসি। এর আগে প্রথম ম্যাচে ভ্রমণক্লান্তিতে থাকা আর্জেন্টাইন তারকা দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। সেদিন গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হারে মায়ামি। এবারের ম্যাচেও গোল বা অ্যাসিস্ট পাননি মেসি, জয়ও পায়নি তাঁর দল।

৬১ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে মায়ামিকে এগিয়ে দেন। তবে ৮০ মিনিটে কেনজি এমবোমা ডেমের গোলে সমতায় ফেরে সিনসিনাতি। এর প্রায় ছয় মিনিট পর স্যামুয়েল গিডির গোলে এগিয়ে যায় দলটি। তাতে মায়ামির হার অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল।

কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে, অর্থাৎ ৯০ মিনিটে, বক্সের বাঁ প্রান্ত থেকে দূরের পোস্ট লক্ষ্য করে বাঁকানো শটে গোল করেন রিকুয়েলমে ফিলিপ্পি। তাঁর গোলেই ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। মেজর লিগ সকারে এটি ফিলিপ্পির প্রথম গোল, যা মায়ামিকে পরাজয়ের হাত থেকে রক্ষা করে।

এই ড্রয়ের পর ইস্টার্ন কনফারেন্সে তিনে থাকা মায়ামির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে দুই নম্বরে রয়েছে নিউ ইংল্যান্ড। তাদের পয়েন্ট ৫৮। দুই দলেরই হাতে রয়েছে আরও দুটি করে ম্যাচ।

পরবর্তী ম্যাচে নিউ ইংল্যান্ডের মাঠে খেলতে যাবে মেসির দল। ওই ম্যাচের ফল ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থান নির্ধারণের পাশাপাশি মেজর লিগ সকার কাপের প্লে-অফে দ্বিতীয় বাছাই হওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসি/আপ্র/২৯/১০/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
২৯ অক্টোবর ২০২৬

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফুটবলের নতুন নিয়ম অনুযায়ী, হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক করায় লাল কার্ড দেখেছিলেন ব্রাজিল...

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন
২৮ অক্টোবর ২০২৬

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন

৯৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করাটা খুব একটা সুখকর হওয়ার কথা নয়। সেঞ্চুরির এত কাছে গিয়ে কিছু টেনশন, শ...

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে ১টি সোনাসহ ৫ পদক বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৬

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে ১টি সোনাসহ ৫ পদক বাংলাদেশের

দিনটি দুর্দান্ত হতে পারত বাংলাদেশের জন্য, কিন্তু হয়নি।  তিন ইভেন্টের ফাইনালের মধ্যে একটিতে...

খেলোয়াড়রাও মানুষ, রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে: ডুলি
২৮ অক্টোবর ২০২৬

খেলোয়াড়রাও মানুষ, রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে: ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলির কাছে সাফল্যের মূলমন্ত্র দলীয় ঐক্য, ইতিবাচক মানসিকতা ও খেলোয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে