গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৬ এএম ২০২৬
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান
ছবি

ছবি সংগৃহীত

সতীর্থদের ব্যর্থতার দিন একাই লড়লেন সিকান্দার রাজা। তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে দেড়শ পার করল জিম্বাবুয়ে। ছোট লক্ষ্য তাড়ায় ইব্রাহিম জাদরানের অপরাজিত ইনিংসে অনায়াস জয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতল আফগানিস্তান। শারজাহতে শুক্রবারের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় আফগানিস্তান। 

প্রতিপক্ষের ১৬৯ রান ৯৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। প্রাথমিক পর্বের দুই ম্যাচেও জিতেছিল আফগানরা; জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রানে এবং বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে।


একটি ছক্কা ও চারটি চারে ৭০ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরা ইব্রাহিম হন ফাইনালের সেরা। 

তিন ম্যাচে সর্বোচ্চ ১৯৪ রান করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের শুরুটা হয় খুবই বাজে। ২৬ রানে তৃতীয় এবং ৫৫ রানে চতুর্থ উইকেট হারায় তারা। এরপর রাজা ও রায়ান বার্লের ৬০ রানের জুটিতে একশ পার করে দলটি। দুটি চারে ৩১ রান করা বার্লকে ফিরিয়ে তাদের যুগলবন্দি ভাঙেন মোহাম্মাদ নাবি। পরের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। 

 

নবম ব্যাটসম্যান হিসেবে ড্রেসিং রুমে ফেরার আগে তিনটি করে ছক্কা-চারে ৬৮ রান করেন রাজা। রাজা ও বার্ল ছাড়া ২০ রানও করতে পারেননি জিম্বাবুয়ের আর কেউ। 

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তারকা লেগ স্পিনার রাশিদ খান। দুটি করে প্রাপ্তি ফাজালহাক ফারুকি, বিলাল সামি ও নাবির। রান তাড়ায় দুটি ছক্কা ও চারটি চারে ৩১ বলে ৩৬ রান করেন রাহমানউল্লাহ গুরবাজ। 

তার বিদায়ে ভাঙে ৬৮ রানের উদ্বোধনী জুটি। তিন ওভার পর কট বিহাইন্ড হয়ে যান সেদিকউল্লাহ আটাল। রেহমাত শাহ ও ইব্রাহিমের ৮২ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় আফগানিস্তান। 

কাজ শেষ করে ফিরতে পারেননি অধিনায়ক রেহমাত। একটি করে ছক্কা-চারে ৪৩ রান করেন তিনি। তবে দলকে জিতিয়ে ফেরেন ৬৫ বলে ফিফটি করা ইব্রাহিম।


সংক্ষিপ্ত স্কোর:


জিম্বাবুয়ে: ৪৩.৩ ওভারে ১৬৯ (বেনেট ৯, মারুমানি ১২, সিগা ৪, টেইলর ৭, রাজা ৬৮, বার্ল ৩১, মাধেভেরে ৩, ইভান্স ১, নিয়ামুরি ০, মাসাকাদজা ৮, মুজারাবানি ১৭*; ফারুকি ৭-০-৪১-২, ওমারজাই ৫-১-৬-১, সামি ৫.৩-০২৭-২, গাজানফার ৬-০-২৪-০, রিশাদ ১০-০-৪১-৩, নাবি ১০-১-২৫-২)


আফগানিস্তান: ৩৪.৩ ওভারে ১৭০/৩ (গুরবাজ ৩৬, ইব্রাহিম ৭০*, আটাল ৬, রেহমাত ৪৩, শাহিদি ৭*; মুজারাবানি ৬-০-২৩-০, ইভান্স ৬-০-৪২-০, নিয়ামুরি ৬-০-৩০-২, মাসাকাদজা ৬-০-২৯-০, বার্ল ৬-০-১৯-০, রাজা ৩-০-১৭-০, মাধেভেরে ১.৩-০-৮-১)


ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী


ম্যান অব দা ম্যাচ: ইব্রাহিম জাদরান


ম্যান অব দা সিরিজ: ইব্রাহিম জাদরান

ডিসি/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড
২৪ অক্টোবর ২০২৬

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড

যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্ক...

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু
২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু

এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে গোল করেছেন ফর্টিজের ফরোয়...

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার
২৪ অক্টোবর ২০২৬

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার

ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর...

প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ
২৪ অক্টোবর ২০২৬

প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। লিগ আঁয় পিএসজি ও অলিম্পিক লিওঁর ম্যাচটি রো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে