গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৪৯ এএম ২০২৬
প্যারিসে অস্থিরতা: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ
ছবি

ছবি সংগৃহীত

ফ্রান্সে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। লিগ আঁয় পিএসজি ও অলিম্পিক লিওঁর ম্যাচটি রোববার থেকে সরিয়ে সোমবার রাতে নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি এবং সপ্তাহান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপের আশঙ্কায় স্থানীয় পুলিশ এই পরিবর্তনের অনুরোধ জানায়। 

পিএসজির গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের পর থেকে পুলিশকে বিভিন্ন ধরনের অস্থিরতা সামলাতে হচ্ছে।


লিগ কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ম্যাচটির তারিখ পরিবর্তনের জন্য পুলিশের করা অনুরোধ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। সাত ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিওঁ শীর্ষে ও পিএসজি দুই নম্বরে আছে। 

পিএসজির মাঠে আসন্ন ম্যাচটি সোমবার সরিয়ে নেওয়ায় তা লন্ডনে অনুষ্ঠেয় ব্যালন দ’র অনুষ্ঠানের সঙ্গে একই সময়ে পড়ে গেছে। ফলে পিএসজির মনোনীত খেলোয়াড়দের পক্ষে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া কঠিন হয়ে পড়তে পারে। জ্বালানির মূল্যবৃদ্ধি, শিক্ষার মান এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন ফ্রান্সের নাগরিকরা। 

 

একটি হিসাব অনুযায়ী, গত সপ্তাহান্তে প্রায় আট লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। 

 

ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর সমর্থনে প্যারিসসহ ফ্রান্সের বেশ কয়েকটি প্রধান শহরে মিছিল অনুষ্ঠিত হয় এবং কিছু সহিংসতা, লুটপাট ও ধ্বংসযজ্ঞের ঘটনায়ও ঘটে। 

এই সপ্তাহান্তে আবারও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।

ডিসি/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড
২৪ অক্টোবর ২০২৬

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড

যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্ক...

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু
২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু

এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে গোল করেছেন ফর্টিজের ফরোয়...

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার
২৪ অক্টোবর ২০২৬

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার

ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর...

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান
২৪ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

সতীর্থদের ব্যর্থতার দিন একাই লড়লেন সিকান্দার রাজা। তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে দেড়শ পার করল জিম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে