গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির বিদায়ী ম্যাচে থাকছেন ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২০ এএম ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন ডি মারিয়া
ছবি

ছবি সংগৃহীত

কিছুদিন আগে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তার বিদায়কে রাঙাতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তার জন্য বিদায়ী ম্যাচের আয়োজনও করতে যাচ্ছে আর্জেন্টিনা। বেনিনের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবশেষ ম্যাচটি খেলবেন মেসি। সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন আনহেল ডি মারিয়া।

আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের জয়ের পর নিজের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন ডি মারিয়া।

ম্যাচ শেষে মিক্সড জোনে কথা বলেন মারিয়া। সেখানে তিনি নিশ্চিত করেন মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার কথা। ৭৫০৯ ফিগুয়েরোয়া আলকোর্তা অ্যাভিনিউয়ের স্টেডিয়ামে তিনি থাকবেন। আগের দিন রেসিং ক্লাবের ম্যাচ থাকায় তার পরিকল্পনা কী, জানিতে চাইলে ডি মারিয়া বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতে হবে, তাই না? গিয়ে দেখতে হবে। ৫ অক্টোবর আমরা বানফিল্ডের বিপক্ষে খেলবো। সম্ভবত সেখানেই থাকবো। এটা আমার পথেই পড়ে, তাই আমি থাকবো।’

মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যত নিয়েও কথা বলেছেন মেসির দীর্ঘদিনের এই সতীর্থ। তিনি বলেন, ‘কঠিন হবে, তাই না? এত বছর পর, আর্জেন্টিনা, আর্জেন্টাইন মানুষ এবং পুরো বিশ্বের জন্য এত কিছু দেওয়ার পর লিওকে ছাড়া একটি দল দেখা কঠিন হবে। আমরা শেষ দিনটি উপভোগ করবো।’

আগামী ৬ অক্টোবরের ম্যাচটিই তিন ম্যাচের এই সিরিজে একমাত্র ম্যাচ, যেখানে মেসি খেলবেন। তার সঙ্গে শুধু এই ম্যাচের জন্য জাতীয় দলের দীর্ঘদিনের কয়েকজন সতীর্থও থাকবেন। তাদের মধ্যে রয়েছেন রদ্রিগো দি পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসো।

কাতার বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদেরও ম্যাচটি গ্যালারি থেকে দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এসি/আপ্র/২১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মাত্র ১৩ বছরেই এশিয়ান গেমসে রেকর্ড চীনা কিশোরীর
২০ সেপ্টেম্বর ২০২৬

মাত্র ১৩ বছরেই এশিয়ান গেমসে রেকর্ড চীনা কিশোরীর

বয়স মাত্র ১৩। অথচ আন্তর্জাতিক সাঁতারে এরই মধ্যে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন চীনের ইউ জিদি। এশ...

শেফালির ঝড়ে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
২০ সেপ্টেম্বর ২০২৬

শেফালির ঝড়ে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

দুই দলের শক্তি-সামর্থ্য আর সাম্প্রতিক বাস্তবতায় বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল পাহাড়সম। সেই চ্যালেঞ্...

অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে: ফ্লেমিং
২০ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে: ফ্লেমিং

ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হ...

এশিয়ান গেমসের প্রথম সোনা জাপানের
২০ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের প্রথম সোনা জাপানের

স্বাগতিক জাপানের জন্য এর চেয়ে দারুণ শুরু আর কী হতে পারে! এশিয়ান গেমসের প্রথম সোনার পদকটিই ঘরে তুলেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই