গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেনু

অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন

ঢাকায় চালু হচ্ছে সিসি ক্যামেরা নেটওয়ার্ক, মনিটরিং হবে পুরো শহর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:২৮ এএম ২০২৬
ঢাকায় চালু হচ্ছে সিসি ক্যামেরা নেটওয়ার্ক, মনিটরিং হবে পুরো শহর
ছবি

ছবি সংগৃহীত

নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের পেশাগত দক্ষতা উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৯টি অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ১১ হাজার সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঢাকা মনিটরিং করা হবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ডিএমপি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এসব অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

উদ্বোধন করা সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে-এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরমেন্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।

এ সময় আইজিপি বলেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, এটি অপরাধের ধরনও বদলে দিচ্ছে। অপরাধীরা নতুন কৌশল ব্যবহার করছে, তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এসব সফটওয়্যার আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।

তিনি আরো জানান, এআই-ভিত্তিক ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থা দ্রুত অপরাধ চিহ্নিত করতে সহায়তা করবে, এতে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরো কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রাফিক ব্যবস্থাপনায় জনবল সংকট ও বাড়তি চাপ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। ঢাকা সিটি করপোরেশন ও ডিএমপির যৌথ উদ্যোগে ২৫টি মোড়ে সিগন্যাল ও ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে।

এছাড়া হোটেল অকুপ্যান্সি ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আবাসিক হোটেলে অবস্থানরত অতিথিদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যা গোয়েন্দা কার্যক্রম ও নিরাপত্তা নজরদারি আরো শক্তিশালী করবে।

এ সময় ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) সারওয়ার জানান, ঢাকায় অবস্থানরত ভাড়াটিয়াদের তথ্যও ডিজিটালাইজড করা হবে। পাশাপাশি ১১ হাজার সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঢাকা মনিটরিং করা হবে।
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লাশের ওপর উঠে উল্লাসের অভিযোগ বড় বোনের
০৩ আগস্ট ২০২৬

লাশের ওপর উঠে উল্লাসের অভিযোগ বড় বোনের

মিটফোর্ডে সোহাগ হত্যা

তীব্র গরমে সবচেয়ে বেশি কর্মঘণ্টা হারাবে ঢাকা: ২০৩০ সালে ক্ষতি ৪ লাখ ৬৫ হাজার চাকরির সমান, বাড়বে অর্থনৈতিক ঝুঁকি
০২ আগস্ট ২০২৬

তীব্র গরমে সবচেয়ে বেশি কর্মঘণ্টা হারাবে ঢাকা: ২০৩০ সালে ক্ষতি ৪ লাখ ৬৫ হাজার চাক...

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন

গ্যাস সংকটে বিপাকে জনজীবন ও অর্থনীতি
০২ আগস্ট ২০২৬

গ্যাস সংকটে বিপাকে জনজীবন ও অর্থনীতি

এলএনজি বিপর্যয়ে পাঁচ দিনে কমেছে ৪৯ কোটি ঘনফুট গ্যাস, বেড়েছে লোডশেডিং

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে