গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বস্তিবাসীদের সঙ্গে মতবিনিময়ে জুবাইদা রহমান

সমস্যা অনেক, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধানও সম্ভব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৩০ এএম ২০২৬
সমস্যা অনেক, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধানও সম্ভব
ছবি

বুধবার বিকেলে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বস্তিবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ছবি সংগৃহীত

সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে বস্তিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ঢাকা-১৭ আসনভুক্ত এলাকার কয়েকটি বস্তির বাসিন্দাদের সমস্যা শুনে তিনি বলেছেন, ‘আপনাদের সমস্যা অনেক। আমি, আপনি আমাদের সবার সমস্যা অনেক। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জুবাইদা রহমান। বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা–১৭ আসনের আওতাধীন কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দারা অংশ নেন। সেখানে বস্তিবাসীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন জুবাইদা রহমান। ঢাকার এ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান। মতবিনিময় সভায় প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

মেধা ও শ্রমের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে জুবাইদা রহমান বলেন, ‘এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ এবং শ্রমের মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা। করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।’

ইশতেহারে প্রত্যাশার চেয়েও বেশি থাকবে: অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান দলের নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এককথায় বলতে চাই, যে যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা (ইশতেহার) পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে তা পড়বেন। আপনারা যা যা চেয়েছেন, তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে।’

নজরুল ইসলাম খান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বলেন, বর্তমানে শুধু দ্রব্যমূল্য নয়, যাতায়াত ও চিকিৎসাতেও মানুষের অতিরিক্ত খরচ হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ করবে। নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াতব্যবস্থার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতি দুই বছর অন্তর শ্রমিকদের মজুরি পুনর্র্নিধারণের জন্য কমিশন গঠন করা হবে।

বস্তি উচ্ছেদ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার বস্তিবাসীদের উচ্ছেদ না করে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাটের ব্যবস্থা করবে। পরিবহনশ্রমিকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবহন হলো দেশের লাইফলাইন। অসুস্থ বা দুর্ঘটনাকবলিত শ্রমিকদের জন্য সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে বিমার ব্যবস্থা করবে, যাতে তারা উন্নত চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা পায়।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকি, নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির দলনেতা ফরহাদ হালিম (ডোনার) প্রমুখ।
সানা/আপ্র/৫/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিয়ের দিন বরের জানাজা, শোকে স্তব্ধ দুই পরিবার
১৬ অক্টোবর ২০২৬

বিয়ের দিন বরের জানাজা, শোকে স্তব্ধ দুই পরিবার

হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু

বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম
১৬ অক্টোবর ২০২৬

বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম

শিশুদের তীব্র অপুষ্টি বেড়েছে, আট বছরে ক্ষুধা কমেছে মাত্র ৪ শতাংশ

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু, দায় কার?
১৪ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু, দায় কার?

তদন্ত কমিটি গঠন; মামলায় আসামি ৯

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরছে সচিবালয়, হবে নতুন সড়ক
১১ অক্টোবর ২০২৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরছে সচিবালয়, হবে নতুন সড়ক

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে