গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাচারচক্রের সদস্য গ্রেফতার

২৬ লাখে ইতালি পাঠানোর কথা বলে নারীকে নির্যাতন, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫১ এএম ২০২৬
২৬ লাখে ইতালি পাঠানোর কথা বলে নারীকে নির্যাতন, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
ছবি

মো. আবুল হোসেন নামে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) -ছবি সংগৃহীত

ইতালি পাঠানোর কথা বলে ২৫ লাখ ৯৫ হাজার টাকা নেওয়ার পর এক নারীকে লিবিয়ায় পাঠিয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আরো ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মো. আবুল হোসেন (৬৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাত ৭টার দিকে গাজীপুরের কাপাসিয়া থানাধীন কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো. আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের বান্দুমিয়ার ছেলে।

সিআইডি জানায়, ভুক্তভোগী নারীকে ইতালি পাঠানোর কথা বলে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৫ লাখ ৯৫ হাজার টাকা নেন। পরে ২০২৪ সালের ১২ জুন তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচারচক্রের সহযোগীরা ওই নারীকে একটি স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। একপর্যায়ে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দিতে না পারায় তাকে আরো নির্যাতন করা হয় বলে মামলার বাদী অভিযোগ করেছেন।

পরে সুযোগ বুঝে ওই নারী আটকে রাখার স্থান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। এরপর লিবিয়া পুলিশ তাকে আটক করে। ২০২৪ সালের ১৬ অক্টোবর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭, ৮, ৯ ও ১০ ধারায় মামলাটি করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, মামলার তদন্তভার পাওয়ার পর প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে গ্রেফতার আবুল হোসেনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি আরো জানায়, গ্রেফতার আবুল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের একই ধারায় আরো একটি মামলা রয়েছে। ২০২৫ সালের ২ অক্টোবর করা ওই মামলাতেও তিনি এজাহারনামীয় আসামি।

গ্রেফতার আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/৩০/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো
২৮ সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো

গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ

টেক্সটাইল মেশিনারির আড়ালে গাড়ির যন্ত্রাংশ, ধরা পড়েছে ১০ চালান
২৬ সেপ্টেম্বর ২০২৬

টেক্সটাইল মেশিনারির আড়ালে গাড়ির যন্ত্রাংশ, ধরা পড়েছে ১০ চালান

শুল্ক ফাঁকির অভিযোগ, সন্দেহের তালিকায় আরো ৮৩ কনটেইনার

জন্মের পাঁচ দিন পর মাকে হারায় আরফা, এবার ডেঙ্গু নিয়ে গেল বাবাকে
২৫ সেপ্টেম্বর ২০২৬

জন্মের পাঁচ দিন পর মাকে হারায় আরফা, এবার ডেঙ্গু নিয়ে গেল বাবাকে

‘আমি তো এতিম হয়ে গেলাম। আমি এখন কার কাছে থাকব? সবার বাবা-মা আছে। আমার তো আগে মা ছিল না, কিন্তু বাবা...

স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনে নীতিগত অনুমোদন
২৩ সেপ্টেম্বর ২০২৬

স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনে নীতিগত অনুমোদন

সাইবার অপরাধ তদন্ত ও ডিজিটাল ফরেনসিক কার্যক্রমকে স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনতে বাংলাদেশ পুলিশে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 9 মিনিট আগে