গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে: রুমন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৬ এএম ২০২৬
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে: রুমন
ছবি

ছবি সংগৃহীত

পলাতক সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই বিরোধী রাজনৈতিক দলের নেতারা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী একটি উদ্দেশ্য সফল করে দেশের সুনাম অর্জন করে দেশে ফিরেছেন। তিনি সেখানে নিরলসভাবে কাজ করেছেন। সকাল সাড়ে ৭টা থেকে কাজ শুরু করে কোনোদিন রাত ১১টা, আবার কোনোদিন ১২টা পর্যন্তও কাজ করতে হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ওখানে গিয়েই কর্মসূচি শুরু করেছি। মানুষ আমেরিকায় গেলে কী করে? একটু ঘোরাফেরা করে। কিন্তু বিশ্বাস করেন, আমরা হোটেল ছেড়ে তেমন কোথাও বের হতে পারিনি। কাজ শেষ করে আবার চলে এসেছি।’

প্রধানমন্ত্রীর সফরের সফলতা নিয়ে দেশে আলোচনা হওয়ার কথা উল্লেখ করে রুমন বলেন, ‘যখন দেশে আসলাম, তখন আমাদের সফলতা নিয়ে সংবাদ হবে, ঠিক না? আমাদের সফলতা নিয়ে কথাবার্তা হবে। প্রধানমন্ত্রীর সফলতা বা সফরের বিষয় নিয়ে আলোচনার সময় এটা। এসব নিয়েই আপনারা বিভিন্ন গণমাধ্যমে টকশো করবেন। ঠিক তখন আরেকটি ঘটনা ঘটানো হলো। এমন ঘটনা ঘটানো হলো যে, সব গণমাধ্যম আর টকশোতে একটি ইস্যু নিয়েই কথা হচ্ছে।’

তিনি বলেন, ‘পলাতক সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই বিরোধী দলের নেতারা চলছে।’

এর ব্যাখ্যায় একটি উদাহরণ দিয়ে রুমন বলেন, ‘একজন মানুষকে আপনি সাঁতার কেটে নদী পার হতে বললেন। কিন্তু আপনি যদি তার হাত-পা বেঁধে দেন, তাহলে তো সে সাঁতার কাটতে পারবে না। একটি সরকারকে হাত-পা বেঁধে বলেন যে, সাঁতার কেটে নদী পার হতে হবে- এমন পরীক্ষায় তো কেউ পাস করতে পারবে না।’

তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, আমরা সহযোগিতা চাই। বারবার আপনাদের কাছে আহ্বান করছি, আমাদের সহযোগিতা করার জন্য। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি সুন্দর ও সফল বাংলাদেশ গড়তে চান। আপনারা প্লিজ সহযোগিতা করুন।’
সানা/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মোদী-তারেক বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ত্রিবেদী
৩০ সেপ্টেম্বর ২০২৬

মোদী-তারেক বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সে...

জাতিসংঘে গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও এক...

মরিয়মের আত্মহত্যা মামলায় এমপি নজরুলের সঙ্গে পরিবারের আপস
৩০ সেপ্টেম্বর ২০২৬

মরিয়মের আত্মহত্যা মামলায় এমপি নজরুলের সঙ্গে পরিবারের আপস

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় মরিয়মের পরিবা...

বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চান রাষ্ট্রপতি
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চান রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে চী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে