গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪ পিএম, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৪১ এএম ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
ছবি

ছবি সংগৃহীত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ বা ২১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।

সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভার সিদ্ধান্তে বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামায়াতের আয়োজন করা হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামায়াত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

আরো বলা হয়, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

সভায় আ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঈদুল ফিতরের প্রধান জামায়াতের ইমাম মনোনয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিশিষ্ট তিনজন আলেম, পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য তিনজন বিশিষ্ট ক্বারী ও ঈদের জামায়াত পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে ইসলামিক ফাউন্ডেশন। এ তালিকা থেকে একজন ইমাম ও একজন বিকল্প ইমাম, একজন ক্বারী ও একজন বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও একজন বিকল্প উপস্থাপক ধর্ম মন্ত্রণালয় মনোনয়ন দেবে।

মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে।

এসি/১১/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে