গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গুলশানে গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১৭:৫৬ এএম ২০২৬
জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গুলশানে গ্রেফতার
ছবি

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ -ছবি সংগৃহীত

জামালপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময়কার একাধিক মামলা রয়েছে। মামলাগুলো নিয়ে যাচাই বাছাই চলছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা শফিকুল।

তিনি বলেন, যে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে সেটি তার নিজের বলে সাবেক সংসদ সদস্য দাবি করেছেন।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন নূর মোহাম্মদ। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।
সানা/আপ্র/২৮/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্...

ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা...

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের
২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের

জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কারাব...

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই