গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

দুই দশক পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৩ এএম ২০২৬
দুই দশক পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান
ছবি

ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর ১১ জানুয়ারি বগুড়া সফরে আসছেন। এটি দিয়েই ঢাকার বাইরে তার প্রথম সফর শুরু হচ্ছে। এখান থেকে রংপুরে যাবেন। তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সাজ সাজ রব দেখা দিয়েছে।

প্রিয় নেতাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এ তথ্য দিয়েছেন।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছবেন। রাতে কোনো হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ১২ জানুয়ারি সকালে গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা, মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত শেষে রংপুরের দিকে রওনা দেবেন। রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

রুবেল আরো জানান, দীর্ঘদিন পর নেতার সফরকে স্মরণীয় করতে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির চিন্তা-ভাবনা করা হয়েছিল। কিন্তু তারেক রহমান আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রার্থী। এসব কর্মসূচি পালন করলে নির্বাচনি আচরণ বিধি লংঘন হতে পারে তাই বিরত থাকতে হচ্ছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, ১২ জানুয়ারি দলীয় প্রধান তারেক রহমান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজার জিয়ারত করবেন। এ সময় আমরা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানাবো। পরে দলীয় নেতাকর্মীরা তাকে বগুড়ার শিবগঞ্জের শেষ সীমানা রহবল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ গত ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর তিনি আগামী ১১ জানুয়ারি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। বিএনপির চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে একনজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

এসি/আপ্র/০৫/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি পদে অলিকে বেছে নেওয়ার কারণ জানালো জামায়াত জোট
১০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে অলিকে বেছে নেওয়ার কারণ জানালো জামায়াত জোট

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় নিশ্চিত-এমন রাজনৈতিক বাস্তবতা জেনেও প্রার্থী দেওয়ার...

বিতর্কের পেছনে ষড়যন্ত্র ও শয়তানের হাত দেখছেন জামায়াত আমির
১০ আগস্ট ২০২৬

বিতর্কের পেছনে ষড়যন্ত্র ও শয়তানের হাত দেখছেন জামায়াত আমির

একের পর এক বিতর্কে জড়ানোর প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহণে দলের নীতিনির্ধারকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ...

জুলাই জাদুঘরে লাল ফোনে হাসিনার কথোপকথন শুনলেন নাহিদ ইসলাম
০৮ আগস্ট ২০২৬

জুলাই জাদুঘরে লাল ফোনে হাসিনার কথোপকথন শুনলেন নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন এনসিপি নেতারা

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক
০৮ আগস্ট ২০২৬

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই