গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘জাল ভোট দিতে একটি দল বোরকা-হিজাব প্রস্তুত রেখেছে’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৫২ এএম ২০২৬
‘জাল ভোট দিতে একটি দল বোরকা-হিজাব প্রস্তুত রেখেছে’
ছবি

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য একটি দল অধিক পরিমাণে বোরকা ও হিজাব প্রস্তুত রেখেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন অভিযোগ করেন, লক্ষ্মীপুরে অবৈধ নির্বাচনি সিল তৈরির অভিযোগে আটক ব্যক্তি জামায়েত নেতার নির্দেশে ওই কাজ করেছেন বলে জবানবন্দি দেন। এতে আসন্ন নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা করছে বিএনপি।

তিনি বলেন, রয়টার্সসহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমের বিশেষ প্রতিবেদনে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে উল্লেখ করা হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, জাল ভোট রোধে নির্বাচন কমিশনকে পূর্ণ প্রশাসনিক সহযোগিতা দেওয়া সরকারের দায়িত্ব। ভোটকেন্দ্রে বোরকা বা হিজাব পরা ভোটারদের নারী কর্মকর্তাদের মাধ্যমে সঠিকভাবে পরিচয় যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

এ সময় বিএনপির ঘোষিত ইশতেহারের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেছেন তিনি। এছাড়াও আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন সংসদীয় আসনে তারেক রহমানের নির্বাচনি জনসভার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি তারেক রহমানসহ সব রাজনৈতিক নেতার জনসভার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এসি/আপ্র/০৭/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল
১১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময় থেকে...

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
১১ সেপ্টেম্বর ২০২৬

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূ...

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
১১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকার অভিজাত এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ...

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে - এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে