গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলামের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলামের
ছবি

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিল দলের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান -ছবি সংগৃহীত

‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ধরে রেখে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, “যারা আমাদের কমন শত্রু, তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যটা বহাল থাকুক। কেন নিজেদেরকে তাদের পক্ষভুক্ত করছেন? কোনো লাভ হবে না। বন্ধুগণ, মনে রাখতে হবে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এটা ক্ষমতা নয়, এটা দায়িত্ব। বিএনপি ক্ষমতা মনে করে না, মনে করে দায়িত্ব।”

সরকারের বিভিন্ন কর্মসূচির শুধু সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, কোনো কর্মসূচির বিকল্প বা আরো ভালো পরিকল্পনা থাকলে তা তুলে ধরা উচিত। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, বিগত সরকারের লোকজন দেশকে এগিয়ে নেওয়ার পথে বাধা সৃষ্টি করবে, সেটি অস্বাভাবিক নয়। তবে অন্যরা যখন পরোক্ষভাবে তাতে সহযোগিতা করে, তখন তা দুর্ভাগ্যজনক। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, তাদের কোনো কথা বা কাজ যেন “পতিত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সুবিধা” না পায়।

সম্প্রতি বোমাবাজি ও অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনা নিয়ে কথা বলার সময় সংশ্লিষ্টদের চিন্তাভাবনা করে বক্তব্য দেওয়া উচিত। রাজনীতিতে নতুনদের যুক্তিবাদী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, নিছক বিরোধিতা করে কোনো আনন্দ বা সুবিধা নেই।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের ঋণের বোঝা ও অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এসব পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের সমালোচনার জবাবে তিনি বলেন, কর্মসূচির পরিমাণ কম হলে তা বাড়ানো যেতে পারে, কিন্তু শুরুটা হয়েছে। সব উদ্যোগের বিরোধিতা করলে দেশ এগিয়ে নেওয়া কঠিন হবে।

দেশের কল্যাণে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলে গণতান্ত্রিক প্রতিরোধ জোরদার করতে মহিলা দলের নেতাকর্মীদের আরো সংগঠিত হওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম খান।
সানা/আপ্র/২৬/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের
২৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনা...

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্...

ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা...

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের
২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের

জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কারাব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই