গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪২ এএম ২০২৬
প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদেশে তার এক টাকাও বিনিয়োগের প্রমাণ কেউ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। নিজের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক সরাসরি সম্প্রচারে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, বিদেশে তিনি এক টাকাও বিনিয়োগ করেছেন বা দেশের বাইরে সামান্য এক চিমটি ধুলাও কিনেছেন—এমন প্রমাণ দিতে পারলে সেদিনই তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

নিজের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগ প্রসঙ্গে আসিফ বলেন, এসব অভিযোগের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় নিয়োগ, বদলি ও পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তদন্ত নিয়েও কথা বলেন তিনি।

আসিফ জানান, এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন চার সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে এবং সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে।

অর্থ পাচারের অভিযোগ নিয়ে যা বললেন আসিফ

বিদেশে অর্থ পাচারের অভিযোগ প্রসঙ্গে আসিফ বলেন, তার বিরুদ্ধে দুবাইয়ে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচারের যে অভিযোগ করা হয়েছে, সেসব অঙ্ক ‘আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজের ১১ ফেব্রুয়ারির একটি পোস্টের তথ্যের সঙ্গে মিলে যায়।

তিনি ওই পেজটিকে আওয়ামী লীগের ‘প্রচারপেজ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আজকের কণ্ঠ’ দুর্নীতি দমন কমিশন চালায়, নাকি দুর্নীতি দমন কমিশন ‘আজকের কণ্ঠ’ চালায়—বিষয়টি বিভ্রান্তিকর।

আসিফের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার আগেই সেগুলোকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপনের জন্য গণমাধ্যমের একটি অংশের সমালোচনাও করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের গণমাধ্যমের বিচার বা ‘মিডিয়া ট্রায়াল’-এর কারণে তিনি ভুক্তভোগী হয়েছেন। কয়েক মাস কিংবা কয়েক বছর পর তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলেও ততদিনে তার যে ক্ষতি হওয়ার, তা হয়ে যাবে।

মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় নিয়ে ব্যাখ্যা

মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বাড়ানোর অভিযোগও প্রত্যাখ্যান করেন আসিফ।

তিনি বলেন, শুরুতে প্রকল্পের আওতায় প্রায় ১৫০টি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল। পরে তা প্রায় সব উপজেলায় সম্প্রসারণ করা হয়। এর সঙ্গে জমি অধিগ্রহণ, প্যাভিলিয়ন, দর্শকদের বসার ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে।

তার ভাষ্য, সংশোধিত প্রকল্পটি অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদিত হয় এবং এটি এখনো বাস্তবায়নাধীন। প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে কাজ বন্ধ করে দেওয়ারও আহ্বান জানান তিনি।

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

সরকারের দায়িত্বে থাকাকালে তার কিছু কর্মকাণ্ডে কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা অসন্তুষ্ট ছিলেন বলেও দাবি করেন আসিফ। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বর্তমান তদন্ত করা হচ্ছে। তবে তিনি ওই নেতাদের নাম বা দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।

এ ছাড়া তার দুই বোনজামাই ও এক ভাগ্নে অর্থ পাচারের সঙ্গে জড়িত—এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। আসিফ দাবি করেন, তার মাত্র একজন বোনজামাই রয়েছেন এবং তার ভাগ্নের বয়স প্রায় আড়াই থেকে তিন বছর।

তিনি বলেন, অর্থ পাচারের অভিযোগে একটি শিশুকেও টেনে আনা অত্যন্ত দুঃখজনক।

সবশেষে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষের বক্তব্য বিবেচনার আহ্বান জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, শুধু চটকদার শিরোনামের ভিত্তিতে নয়, উভয় পক্ষের বক্তব্য শুনে বিচার করা উচিত।

এসি/আপ্র/১৫/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে যাচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ার...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্র থেকে নির্বাচিত...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই