গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:৩৪ এএম ২০২৬
উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী -ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নির্বাচন এবং মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে দলীয় নেতাদের সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।

সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে তা নিয়ে আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং তাঁদের পাশে থাকার বিষয়ে নেতাদের নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতামূলক তৎপরতার ওপর ওয়ার্ডভিত্তিক নজরদারি এবং প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনাও দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন এসসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তন করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উত্তর সিটি করপোরেশন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী দক্ষিণ সিটি করপোরেশন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছিল।
সানা/আপ্র/১৪/৯/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

জামায়াতের কারণে আ.লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান
১২ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতের কারণে আ.লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই