গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রার্থী আশা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৪১ এএম ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রার্থী আশা
ছবি

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশা মণির এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রচলিত রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে গিয়ে ভোটারদের কাছে তিনি ভোটের বিনিময়ে ‘বিয়ের ব্যবস্থা’ সহজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগের সময় দেওয়া এক সাক্ষাৎকারে আশা মণি জানান, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি প্রায়ই বিয়ের বিষয়ে সহায়তার অনুরোধ পান। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক তরুণ তাকে বিয়ে নিয়ে সহযোগিতা করার কথা বলেন। তাদের উদ্দেশে তিনি জানিয়েছেন, একটি করে ভোট দিলে নির্বাচনে জয়ী হওয়ার পর বিয়ের বিষয়টি সহজ করতে তিনি ভূমিকা রাখবেন।

এই বার্তা শুধু তরুণদের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি আশা মণি। তিনি দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচিসহ সব বয়সী ভোটারের কাছেই ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন বলে জানান।

তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের হাস্যরসাত্মক মন্তব্য দেখা যাচ্ছে। একজন নেটিজেন মন্তব্য করেন, কেউ যেখানে ভোটের বিনিময়ে নানা সুবিধার কথা বলছেন, সেখানে আশা মণি বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন—যা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এর আগেও আশা মণি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন, যদিও তখন তিনি অল্পসংখ্যক ভোট পেয়েছিলেন। তবে ভোটের ফলাফল যাই হোক না কেন, স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন মনে করেন, নারী অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে আশা মণি একজন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে একজন হলেন আশা মণি। পুরো ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসনের বিপরীতে নারী প্রার্থী রয়েছেন মাত্র দুজন। অন্য নারী প্রার্থী হলেন ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী নূরুন্নাহার বেগম।

এসি/আপ্র/২৯/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল
১১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময় থেকে...

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
১১ সেপ্টেম্বর ২০২৬

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূ...

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
১১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকার অভিজাত এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ...

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে - এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে