গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

জলবায়ু অভিযোজনে নারীকেন্দ্রিক উদ্যোগে জোর সরকারের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০০ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪৩ এএম ২০২৬
জলবায়ু অভিযোজনে নারীকেন্দ্রিক উদ্যোগে জোর সরকারের
ছবি

ছবি সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নারীদের কেন্দ্রবিন্দুতে রেখে অভিযোজন কার্যক্রম জোরদার করছে সরকার। জলবায়ু-সংবেদনশীল কর্মসূচি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়িয়ে উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্রামীণ নারীরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকায় তাদের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সরকারের ২০২৬-২৭ অর্থবছরের জলবায়ু বাজেটেও এ অগ্রাধিকারের প্রতিফলন ঘটেছে। ‘জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে নারীর সক্ষমতা বৃদ্ধি’ কর্মসূচির জন্য ৬ হাজার ৮৮৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ‘প্রত্যন্ত এলাকায় নারীদের জন্য অবকাঠামো নির্মাণ’ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২২ হাজার ১৬৪ কোটি ১০ লাখ টাকা।

জলবায়ু বাজেট প্রতিবেদন ২০২৬-২৭-এর ভূমিকায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলার পাশাপাশি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল এবং জলবায়ু-সংবেদনশীল উন্নয়ন এখন সময়ের দাবি। তিনি জানান, এবারের জাতীয় বাজেট ১০টি কৌশলগত অগ্রাধিকারকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে, যার অন্যতম লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।

বাস্তবমুখী অভিযোজন পরিকল্পনার অংশ হিসেবে পটুয়াখালীর দুমকির মতো লবণাক্ততাপ্রবণ এলাকায় জলবায়ু-সহনশীল ব্রি ধান-৬৭ জাতের চাষ সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলে স্থানীয় নারী কৃষকেরা প্রতিকূল পরিবেশেও কৃষিকাজে যুক্ত হয়ে খাদ্য উৎপাদনে অবদান রাখতে পারছেন।

এ ছাড়া সংস্কার করা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য পৃথক স্যানিটেশন ও ধোয়া-মোছার ব্যবস্থা, নিরাপদ অবস্থানের স্থান, দুর্যোগপ্রবণ অঞ্চলের নারী শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির সুবিধা এবং স্থানীয় হাট-বাজারে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক বিপণন এলাকা গড়ে তোলার কাজও চলমান রয়েছে।

এসি/আপ্র/০৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে