গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড্ডায় পরিচ্ছন্নকর্মীর মৃত্যু, ফিটনেসবিহীন গাড়িতে কঠোরতার ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫০ এএম ২০২৬
বাড্ডায় পরিচ্ছন্নকর্মীর মৃত্যু, ফিটনেসবিহীন গাড়িতে কঠোরতার ঘোষণা
ছবি

শেফালী বেগমের মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত তাঁর পরিবারের কাছে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান -ছবি সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

নিহত পরিচ্ছন্নকর্মীর নাম শেফালী বেগম। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মধ্যবাড্ডা এলাকায় সড়ক পরিষ্কারের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেফালী বেগমের মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত তাঁর পরিবারের কাছে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

এ সময় ডিএনসিসির পক্ষ থেকে নিহতের পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়ার ঘোষণা দেন প্রশাসক।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. শফিকুল ইসলাম খান বলেন, যেসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় সড়কে চলাচল করছে এবং যেসব চালকের বৈধ লাইসেন্স নেই বা যারা অদক্ষ, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আলোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি করা চালকদের সতর্ক হতে হবে। সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

পরিচ্ছন্নকর্মীদের অবদানের কথা তুলে ধরে ডিএনসিসি প্রশাসক বলেন, তাঁরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।

ডিএনসিসির যানবাহন পরিচালনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, কোনো অদক্ষ চালক বা সহকারী যদি গাড়ি চালানোর সঙ্গে যুক্ত থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁর জানা মতে, ডিএনসিসির কোনো গাড়ি সহকারী বা অদক্ষ চালক দিয়ে পরিচালিত হয় না।

নিহত শেফালী বেগমের বাড়ি পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নিম্নচাপে রূপ নিয়েছে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সংকেত
২২ সেপ্টেম্বর ২০২৬

নিম্নচাপে রূপ নিয়েছে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থা...

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’
২১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১...

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের
২১ সেপ্টেম্বর ২০২৬

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুততম সময়ের মধ্যে চাল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই