গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ৩ আগস্ট

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৮ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০২:২৯ এএম ২০২৬
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ৩ আগস্ট
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘শিক্ষানবিশ এসবিএ’ পদে ৫৮৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ৩ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৩ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি অস্থায়ী পদ। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে।

আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ আগস্টে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন করতে প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি যুক্ত করতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ১১২ টাকা পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পাঠাতে হবে। এ ফি অফেরতযোগ্য।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে