গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংসদে শৃঙ্খলা বজায় রাখতে স্পিকারের কড়া নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ০৫:২৬ এএম ২০২৬
সংসদে শৃঙ্খলা বজায় রাখতে স্পিকারের কড়া নির্দেশ
ছবি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ -ফাইল ছবি

জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন মন্ত্রীদের অনুপস্থিতি, অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোট দলে আলোচনা এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাষ্ট্রীয় যেকোনো কাজের চেয়ে সংসদ অধিবেশন বেশি গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার শুরুতে স্পিকার এ বিষয়ে কঠোর অবস্থান নেন।

তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার অজুহাতে সংসদ এড়িয়ে যাওয়া যাবে না। তাদের যথাসময়ে সংসদে উপস্থিত হয়ে সংসদ সদস্যদের বক্তব্য শোনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

অধিবেশনের শুরুতে একজন সংসদ সদস্য সংসদ সদস্য ও মন্ত্রীদের যোগাযোগ তালিকা সময়মতো প্রকাশ না হওয়ায় অসুবিধার কথা তুলে ধরেন। জবাবে স্পিকার জানান, সংসদ সচিবালয়ের টেলিফোন সহায়িকা প্রস্তুতের কাজ চলছে এবং তথ্য না পাওয়ার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।

চিফ হুইপও মন্ত্রণালয়ের সমন্বিত যোগাযোগ তালিকা দ্রুত তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

পরে সংসদের বিভিন্ন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য ও অপ্রাসঙ্গিক আলোচনা নিয়ে চিফ হুইপ আপত্তি জানান। তিনি বলেন, এসব বিষয় সংসদের মূল্যবান সময় নষ্ট করছে।

স্পিকারও এ বিষয়ে একমত হয়ে জানান, সংসদের সময় অপচয় রোধে অপ্রাসঙ্গিক আলোচনা এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে তিনি বলেন, কোনো সদস্যের বিষয়ে গুজব বা বিচারাধীন বিষয় সংসদে আলোচনার বিষয় হতে পারে না।

বিরোধীদলীয় নেতা সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি ও অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোট দলে আলোচনার বিষয়টি তুলে ধরেন। এর জবাবে স্পিকার সংসদে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দেন এবং সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানান।
সানা/আপ্র/২৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাসিনা ইস্যুতে ঢাকা-দিল্লির যৌথ উদ্যোগ প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
২৬ সেপ্টেম্বর ২০২৬

হাসিনা ইস্যুতে ঢাকা-দিল্লির যৌথ উদ্যোগ প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তা...

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্র...

আইজিপি থেকে তৃণমূল পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্রুত নিজেদের সংশোধন করুন। দায়িত...

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই