গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২১ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০৪:২৫ এএম ২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফর শুরু, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা
ছবি

চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া হয় লালগালিচা সংবর্ধনা -ছবি পিএমও

মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানের ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে হোটেলে নিয়ে যাওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে এ সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উচ্চপর্যায়ের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের প্রথম পর্বে তালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ‘সামার দাভোস’ নামে পরিচিত এ সম্মেলনে ২৩ জুন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

একই দিন বিকালে ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন তিনি। এছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

মঙ্গলবার সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সূচি রয়েছে তাঁর। তালিয়ানের কর্মসূচি শেষে সেদিন দুপুরে ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন তিনি।

২৪ থেকে ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিভিন্ন সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে সোমবার বিকালে কুয়ালালামপুর থেকে বিশেষ বিমানে চীনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম, ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম মালয়েশিয়া সফর।
সানা/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই