গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেনু

সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১৩:১০ এএম ২০২৬
সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন, কেউ কেউ হয়তো ঋণগ্রস্ত হতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ‘ঋণখেলাপি’ নিয়ে সংসদ সদস্যদের বাদানুবাদের মধ্যে এ মন্তব্য করেন তিনি।


অধিবেশনে বিএনপির সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, ‘এই সংসদ একটা ব্যতিক্রম সংসদ, অনেক আন্দোলন-সংগ্রামের পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলো অনেকেই অসচেতনভাবে হোক, সচেতনভাবে হোক—এমন কিছু কথা সংসদ সদস্যরা উচ্চারণ করি যা আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করে, বিতর্কিত করে। একজন সংসদ সদস্য বলেছেন ঋণখেলাপিদের সংসদ।’

তিনি বলেন, 'বাংলা ভাষায় একটা কথা আছে, ভেড়া যদি খেত খায় সেই খেত টেকানো যায় না।


এখানে নির্বাচিত হয়ে আমরা যদি নিজের মর্যাদা নিজেরা হানি করি আমরা যদি আত্মঘাতী হই...নিজেদের মান-সম্মান হানি হয় এমন কথা যেন অতি উৎসাহী হয়ে আমরা না বলি।’
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালকে ঋণখেলাপি বিষয়ক বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ জানান তিনি।

এরপর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাঁড়িয়ে বলেন, 'আমরা নির্বাচনের আগেও ঋণখেলাপিদের বিরুদ্ধে কথা বলেছি। ঋণখেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে।


নির্বাচনের পরেও আমি প্রথম অধিবেশনের বক্তব্যে কতজন সংসদ সদস্য ঋণখেলাপি, সেই সংখ্যা উল্লেখ করেছি। তাদের সম্মানের জন্য নাম প্রকাশ করিনি।'


তিনি আরো বলেন, ‘যে দল ঋণখেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে আসে, এটা তাদের দায়িত্ব। সংসদে এতজন ঋণখেলাপি থাকলে, এই সংসদকে ঋণখেলাপিদের সংসদ সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলছি, এখন এই সংসদে যদি আমরা ঋণখেলাপিদের ঋণখেলাপি বলতে না পারি, তাহলে আর কোথায় বলব।’


ঋণখেলাপি বলা হলে তা এক্সপাঞ্জ হওয়ার মতো কোনো বক্তব্য নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি ইন্টারপ্রিটেশন দেব। এখানে যারা আছেন কেউ ঋণখেলাপি নন। নির্বাচনী আইন, আরপিও এবং অন্যান্য বিধিমালা অনুযায়ী, আদালত যাদের ঋণখেলাপি হিসেবে সাব্যস্ত করবে তারা এমপি হিসেবে নমিনেশন পাবে না। এখানে নির্বাচিত হয়ে এসেছেন, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, ঋণখেলাপি নন।’

তিনি বলেন, ‘যদি কেউ ক্লেইম করেন যে সংসদে ঋণখেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে—এটা কোনো আইনি ইন্টারপ্রিটেশনে টেকে না। যাদের নমিনেশন দেওয়া হয়েছে, তাদের মধ্যে কারও বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল। 

সেগুলো তো নিষ্পত্তি হয়ে গেছে। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে যদি নিষ্পত্তি হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয়, তিনি আর ঋণখেলাপি নন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, এখন আমরা কেন বলছি এটা ঋণখেলাপিদের সংসদ। কেউ ঋণগ্রস্ত হতে পারেন ব্যবসা-বাণিজ্য করতে গিয়ে, কিন্তু ঋণখেলাপি হিসেবে যে এখানে অসম্মান করা হচ্ছে—এটা ডিফেমেটরি স্টেটমেন্ট, আমি মনে করি এক্সপাঞ্জ করা উচিত।’

ডেপুটি স্পিকার কায়সার কামাল এর আগে বলেন, ‘সংসদ সদস্য ফজলুল হক মিলন একটা পয়েন্ট তুলেছেন। এটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। বিচার-বিশ্লেষণ করে এক্সপাঞ্জ করার মতো হলে, আমরা এক্সপাঞ্জ করব।’

ডিসি/আপ্র/১৮/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
০৮ আগস্ট ২০২৬

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহা...

প্রতিটি বিভাগে ভেটেরিনারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী
০৮ আগস্ট ২০২৬

প্রতিটি বিভাগে ভেটেরিনারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি বিভাগে একটি করে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প...

সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা উপহার পেলেন ২ জুলাইযোদ্ধা
০৮ আগস্ট ২০২৬

সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা উপহার পেলেন ২ জুলাইযোদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএ...

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
০৮ আগস্ট ২০২৬

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

সেবার মানসিকতা না থাকলে দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে