গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপের আগে দাপুটে জয় আর্জেন্টিনার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৮:৪৬ এএম ২০২৬
বিশ্বকাপের আগে দাপুটে জয় আর্জেন্টিনার
ছবি

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরুর আর দুই দিন বাকি থাকতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হারে স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো আর্জেন্টিনার হয়ে গোল করেন ভ্যালেন্টিন বার্কো, লিওনেল মেসি এবং থিয়াগো আলমাদা। কাতার বিশ্বকাপের পর কোনো ইউরোপীয় দলের বিপক্ষে এটিই আর্জেন্টিনার প্রথম ম্যাচ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলবিসেলেস্তেরা। ম্যাচের অষ্টম মিনিটে ফাকুন্দো মেদিনার ক্রস থেকে জটলার মধ্যে সুযোগ পেয়ে জোরালো শটে গোল করেন বার্কো। জাতীয় দলের জার্সিতে এটি তার দ্বিতীয় গোল।

প্রথমার্ধে আইসল্যান্ড কয়েকটি আক্রমণ গড়লেও সেগুলো কার্যকর হয়ে ওঠেনি। অন্যদিকে আর্জেন্টিনা একের পর এক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি।

চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা লিওনেল মেসিকে শুরুতে বিশ্রামে রাখেন স্কালোনি। ৬৯তম মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠে নেমেই আক্রমণে গতি আনেন তিনি। কিছুক্ষণ পর লাউতারো মার্টিনেজকে দেওয়া তার পাস থেকে সৃষ্ট পরিস্থিতিতে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে সহজেই বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

ম্যাচের ৮৬তম মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোলটি আসে থিয়াগো আলমাদার পা থেকে। মেসির পাস ধরে রদ্রিগো ডি পলের বাড়ানো বল আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রাখা আর্জেন্টিনা মোট ১৫টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে আইসল্যান্ডের ছয়টি শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।

আগামী ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে আত্মবিশ্বাস বাড়ানো এই জয় স্কালোনির দলের জন্য বড় প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এসি/আপ্র/১০/০৬/২০২৬
 

 

সংশ্লিষ্ট খবর

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসাম...

বাক্স্বাধীনতা নিয়ে মাহদীর দাবি, টিআইবির তথ্যে ভিন্ন চিত্র
১৫ সেপ্টেম্বর ২০২৬

বাক্স্বাধীনতা নিয়ে মাহদীর দাবি, টিআইবির তথ্যে ভিন্ন চিত্র

‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা’ শীর্ষক আলোচনা

হাসিনাকে চাইছি, কাদেরসহ অন্যদের চাইব না কেন
১৫ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে চাইছি, কাদেরসহ অন্যদের চাইব না কেন

ব্রিফিংয়ে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

দুই টার্মিনালে সক্ষমতার ৯০ শতাংশ এলএনজি, সরবরাহ ২৬১০
১৫ সেপ্টেম্বর ২০২৬

দুই টার্মিনালে সক্ষমতার ৯০ শতাংশ এলএনজি, সরবরাহ ২৬১০

মহেশখালীর দুই ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ায় দেশে গ্যাসের মোট সরবরাহ বেড়ে দৈনিক ২ হাজার ৬...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই