গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

আলোচনা সভায় নাহিদ ইসলাম

কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ১০:১৬ এএম ২০২৬
কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না
ছবি

মঙ্গলবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের “শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সীমান্তে আবারো হত্যাকাণ্ড হচ্ছে। সীমান্তে আবারো নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না। এই কাঁটাতার সেই দেশের জনগণ একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের “শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ” শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের। এই দেশের সরকার যদি ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের। তিনি আরো বলেন, বাংলাদেশের আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্যা, সেটা আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে।

সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শাপলা গণহত্যার জন্য জবাবদিহি করতে হয়নি বলে চব্বিশে আরেকটা গণহত্যা হয়েছে। উভয় গণহত্যার প্রেক্ষাপট তৈরি করেছে অনেকে। গণহত্যাকে হেফাজতের তাণ্ডব বলে প্রচার করা হয়েছে, তাদের সন্ত্রাসী-জঙ্গি হিসেবে দেখানো হয়েছে।


সানা/ডিসি/আপ্র/১২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবু দেশে ফিরলে নিরাপত্তা পাবেন
১১ আগস্ট ২০২৬

সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবু দেশে ফিরলে নিরাপত্তা পাবেন

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্র...

ঢাকার সড়কে ট্রাফিক আইন ভাঙায় একদিনে ১,৯০৮ মামলা
১১ আগস্ট ২০২৬

ঢাকার সড়কে ট্রাফিক আইন ভাঙায় একদিনে ১,৯০৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে এক দিনে ১ হাজার ৯০৮টি মামলা করেছে...

কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার
১১ আগস্ট ২০২৬

কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে দেশীয় উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার প...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তায় বড় হুমকি
১১ আগস্ট ২০২৬

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তায় বড় হুমকি

সুইডেনের রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই