গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, তীব্র বজ্রপাতের আশঙ্কা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, তীব্র বজ্রপাতের আশঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে হানা দিতে পারে শক্তিশালী এক বৃষ্টিবলয়, যার প্রভাব থাকতে পারে ৮ দিন পর্যন্ত। শক্তিশালী এ বৃষ্টিবলয়ের প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে দেশের উত্তর জনপদ ও সিলেট বিভাগে। সেইসঙ্গে তীব্র বজ্রপাতেরও শঙ্কা আছে। 

শনিবার (৯ মে) রাতে এক বিশেষ বার্তায় এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। 

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি হলেও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এটি প্রায় নিষ্ক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, আবহাওয়ার এই বিশেষ পরিস্থিতি আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। বৃষ্টিবলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এটি টানা না হয়ে মাঝে মাঝে বিরতি দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় প্রভাব ফেলবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এই সময়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

এছাড়া, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। তবে, এই বিভাগগুলোতে বড় কোনো এলাকা জুড়ে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম।

সংস্থাটি আরো জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব তেমন একটা পড়বে না। সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে; তবে বিচ্ছিন্নভাবে দু-একদিন সামান্য বজ্রবৃষ্টি হলেও তা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রে সম্মানজনক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশে সেবারত চিকিৎসক
২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে সম্মানজনক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশে সেবারত চিকিৎসক

সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের আমে...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহারে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পা...

হাসিনা ইস্যুতে ঢাকা-দিল্লির যৌথ উদ্যোগ প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
২৬ সেপ্টেম্বর ২০২৬

হাসিনা ইস্যুতে ঢাকা-দিল্লির যৌথ উদ্যোগ প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তা...

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্র...

আইজিপি থেকে তৃণমূল পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্রুত নিজেদের সংশোধন করুন। দায়িত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই