গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে আলোচনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:১০ এএম ২০২৬
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে আলোচনা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দেওয়া মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক যেন আর উন্নত না হয়—এমনটাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তার মতে, দুই দেশের সম্পর্ক ভালো থাকলে সীমান্তে নজরদারি শিথিল হয়, যা আসামের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সাক্ষাৎকারে তিনি ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়া সম্পর্কেও বক্তব্য দেন। তার দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কখনও কয়েকদিন বা কয়েক সপ্তাহ আটক রেখে সুযোগ বুঝে লোকজনকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে পুরনো নাম বাংলাদেশ রাইফেলস হিসেবে উল্লেখ করেন, যদিও বর্তমানে বাহিনীটির নাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক বৈরী থাকলে সীমান্তে কড়াকড়ি বাড়ে, যা তার মতে অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখে। বিপরীতে সম্পর্ক স্বাভাবিক হলে পরিস্থিতি ‘ঢিলেঢালা’ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।

এই সাক্ষাৎকারটি চলতি মাসের মাঝামাঝি সম্প্রচারিত হলেও সম্প্রতি এর অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারত-বাংলাদেশ সম্পর্ক দক্ষিণ এশিয়ার কূটনীতি, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে এ ধরনের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে সংবেদনশীলতা তৈরি করতে পারে।

এসি/আপ্র/২৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাসিনা ইস্যুতে ঢাকা-দিল্লির যৌথ উদ্যোগ প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
২৬ সেপ্টেম্বর ২০২৬

হাসিনা ইস্যুতে ঢাকা-দিল্লির যৌথ উদ্যোগ প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তা...

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্র...

আইজিপি থেকে তৃণমূল পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্রুত নিজেদের সংশোধন করুন। দায়িত...

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই