গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘সম্পাদকীয় নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন দেওয়া গণতন্ত্রিক প্রক্রিয়া নয়’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:২৮ এএম ২০২৬
‘সম্পাদকীয় নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন দেওয়া গণতন্ত্রিক প্রক্রিয়া নয়’
ছবি

ছবি সংগৃহীত

নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেছেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনো গণতন্ত্রিক প্রক্রিয়া নয়।


সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। প্রতিবাদ সভাটির আয়োজন করেছে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।


নূরুল কবির বলেন, অফিসে আগুন দেওয়ার সময় হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। একইসঙ্গে তারা ফায়ার সার্ভিসের কার্যক্রমেও বাধা দেয়।


তিনি বলেন, আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে শুধু সংবাদপত্র নয়, পুরো সমাজ ব্যবস্থা, উন্নতির সব সম্ভাবনা রুদ্ধ হয়ে যাবে।


নূরুল কবীর আরো বলেন, আমরা সাহস করে নিজেদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য নিজ নিজ অবস্থান থেকে লড়াই করছি। এ জায়গায় এসে আমরা আপনাদের সহানুভূতি, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। এই লড়াই শুধু আমাদের নয়, আপনাদেরও। সে বিষয়ে সমর্থন জ্ঞাপন এবং অনুরোধ করতেই আপনাদের আমরা ডেকেছি।


তিনি আরো বলেন, আমরা আশা করি, সবাই যেন কথা বলতে পারি। মানুষকে দেখানো দরকার, রাষ্ট্রকে দেখানো দরকার, অগণতান্ত্রিক শক্তিকেও দেখানো দরকার— গণতন্ত্রের বিকাশ ও গণমাধ্যম প্রতিষ্ঠানের স্বার্থে এ দেশের চিন্তাশীল ও সব পেশাজীবী মানুষ সংঘবদ্ধ আছেন।


এ সময় সবচেয়ে বেশি সাংবাদিকদের, লেখক বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধতার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।


সভা শেষে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন করেন সম্পাদক পরিষদ ও নোয়াবের সদস্যরা।


এসি/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে