গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মগবাজারে ভাই-বোনের মৃত্যু: খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ পুলিশের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:০৬ এএম ২০২৬
মগবাজারে ভাই-বোনের মৃত্যু: খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ পুলিশের
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, আফরিদা চৌধুরী (১০) ও তার এক বছর বয়সী ভাই ইলহাম চৌধুরী। পুলিশের প্রাথমিক ধারণা, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।


রবিবার (২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য শিশু দুটির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ওয়্যারলেস মোড়ের একটি ভবনের নিচতলায় অ্যাম্বুলেন্স থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।


নিহত আফরিদা চৌধুরী বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী একটি তৈরি পোশাক কারখানার জিএম এবং মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তারা মগবাজারের ওই এলাকায় বসবাস করতেন।


প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আফরিদার জন্মদিন উপলক্ষে বাবা-মা দুই সন্তানকে নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। এর কয়েক দিন পর শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাশমনো হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আফরিদার মরদেহ বাসায় আনার পর ছোট ভাই ইলহামও বমি শুরু করে অসুস্থ হয়ে পড়ে। তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।


নিহত শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী জানান, জন্মদিনের খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ও পরিবারের সদস্যরা এখন ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছেন। প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শিশু দুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একই খাবার খেয়ে তাদের বাবা-মাও অসুস্থ হয়েছিলেন, তবে তারা বর্তমানে সুস্থ আছেন। ওই খাবারটি বাসায় তৈরি নাকি বাইরে থেকে আনা, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।


তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


এসি/আপ্র/২১/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে