গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই: ববি হাজ্জাজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৪৬ এএম ২০২৬
গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই: ববি হাজ্জাজ
ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ -ছবি সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এর ভিত্তি গড়ে উঠে তৃণমূল পর্যায়ে। এলাকা, মহল্লা ও পাড়া-মহল্লায় জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সরাসরি সংযোগের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। এ ধরনের টাউন হল সভা সেই সুযোগ তৈরি করে।


শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নাগরিক সেবা ও স্থানীয় সমস্যাগুলো নিয়ে প্রথমবারের মতো উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সত্যিকারের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে ঢাকা-১৩ আসনে প্রতি মাসে এ ধরনের টাউন হল সভা চালু থাকবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সে লক্ষ্যেই নিয়মিত টাউন হল সভা চালুর উদ্যোগ নিয়েছি। নির্বাচনের আগে এলাকাবাসীর সঙ্গে নিয়মিত উন্মুক্ত সভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রোজার মাসে তা সম্ভব না হলেও এখন থেকে প্রতি মাসেই এ আয়োজন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তারাও অংশ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


সানা/ডিসি/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজধানীতে পৃথক স্থানে পাঁচ অজ্ঞাত লাশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে পৃথক স্থানে পাঁচ অজ্ঞাত লাশ

রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ স...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন- জোরালো প্রতিবাদ
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন- জোরালো প্রতিবাদ

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় পাকিস্তানের প্...

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার

বাংলাদেশ ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক নয়, বরং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভি...

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ
১৪ সেপ্টেম্বর ২০২৬

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই