গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৪৮ এএম ২০২৬
শান্ত-মারিয়াম ফাউন্ডেশন পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত ও তাঁর পরলোকগত পিতা মরহুম দ্বীন মুহাম্মদ লস্কর, মা মরহুমা মাহমুদা খাতুন ও পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যসহ আত্মীয়-স্বজনদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় প্রতি বছরের মতো।এবারও দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৫ রমজান রোববার (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় গলফ গার্ডেনে বিকেল ৫.৩০টায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন,  সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং দৈনিক আজকের প্রত্যাশার সম্পাদক  ডা. মোঃ আহসানুল কবির। 

দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

এ ছাড়াও অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোসন্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিষ্ট্রার, ফ্যাকাল্টিবৃন্দ ও কর্মকর্তাগণ এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক এবং ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আজকের প্রত্যাশার প্রকাশক প্রকৌশলী শেখ তানভীর আহমেদ রনিসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন পরিচালিত সকল প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ীসহ কুটনৈতিক, দেশবরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সবশেষে অনুষ্ঠানের চিফ অর্গানাইজার শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক উইং কমান্ডার (অবঃ) এম মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনসহ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

সানা/ওআ/আপ্র/১৫/৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই