গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২ পিএম, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ০১:৪০ এএম ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
ছবি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান স্পিকার-ডেপুটি স্পিকার

রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামাল সেখানে যান।

শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সেখান থেকে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন তারা। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন তারা।
সানা/আপ্র/১৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কলাবাগানে বাসা থেকে আট বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৩১ অক্টোবর ২০২৬

কলাবাগানে বাসা থেকে আট বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল এলাকা থেকে আবু হাসান নামে আট বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন প্রক্রিয়া শুরু
৩০ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন প্রক্রিয়া শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া...

জাপান সফরে তৃতীয় দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির
৩০ অক্টোবর ২০২৬

জাপান সফরে তৃতীয় দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের বিশেষ অর্থনৈতিক অংশীদারত্বের কাঠামো ‘বিগ-ব...

তাহসিফের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ধাওয়ার তথ্য মানছেন না বাবা
৩০ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ধাওয়ার তথ্য মানছেন না বাবা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই