গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯ পিএম, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:১০ এএম ২০২৬
সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন চলাকালে দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। 

এ ছাড়া দর্শক গ্যালারিতে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দেখা যায়।

অধিবেশন শুরুর পর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সকাল থেকেই সংসদ ভবনে তাদের প্রবেশ করতে দেখা যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 

১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী ফল ঘোষণার এক মাসের মাথায় আজ বসেছে নতুন সংসদের প্রথম অধিবেশন।

এসি/১২/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন শরীফ
১০ নভেম্বর ২০২৬

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন শরীফ

সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন পুন...

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট
১০ নভেম্বর ২০২৬

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা
১০ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা

বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। একসময় অভাব আর দুশ্চিন্তাই ছিল তাঁর সংসারের নিত্যসঙ্গী। ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই