গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

থানা লুটের অস্ত্র দিয়ে গুলি করা হয় পরিদর্শক সিদ্দিকুর রহমানকে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৫৯ এএম ২০২৬
থানা লুটের অস্ত্র দিয়ে গুলি করা হয় পরিদর্শক সিদ্দিকুর রহমানকে
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর স্বামীবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে যে অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে, সেটি গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া পিস্তল ও রিভলভারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি। 
গ্রেফতাররা হলেন-সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) ও সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। 
সংবাদ সম্মেলনে ডিসি সামি জানান, গত সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে স্বামীবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করছিল। এসময় ৩-৪ জন অজ্ঞাত দুষ্কৃতকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলে ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা করা হয়। তিনি আরো জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে একটি রিভলভার, ৪ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিসান, পিয়াস ও সায়েমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে আরো একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সোলায়মানকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, গ্রেফতারকৃতরা মূলত মাদক সেবন করতে সেখানে গিয়েছিলেন। পরে মাদকদ্রব্যের অফিসাররা তাদের চ্যালেঞ্জ করলে তাঁরা গুলি ছোড়েন। অভিযানে গ্রেফতার চারজনের কাছ থেকে মোট দুইটি পিস্তল, একটি রিভলভার, দুইটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ডিসি মল্লিক আহসান উদ্দীন সামি আরো জানান, গত এক সপ্তাহে ওয়ারী এলাকায় নানা অভিযোগে মোট ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সানা/ডিসি/আপ্র/৪/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন শরীফ
১০ নভেম্বর ২০২৬

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন শরীফ

সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন পুন...

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট
১০ নভেম্বর ২০২৬

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা
১০ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা

বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। একসময় অভাব আর দুশ্চিন্তাই ছিল তাঁর সংসারের নিত্যসঙ্গী। ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই