গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

রাতেই চালু হচ্ছে মেট্রোরেল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৫ এএম ২০২৬
রাতেই চালু হচ্ছে মেট্রোরেল
ছবি

ছবি সংগৃহীত

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রোরেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এরই মধ্যে মেট্রো স্টেশনগুলো খুলে দেওয়া হয়েছে। রাত ৯টায় উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে। শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৪০ মিনিটে।


দাবির বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভার অফিশিয়াল ঘোষণা দেওয়ায় আন্দোলনকারীরা নিজেদের কর্মবিরতি থেকে সরে এসেছেন বলে জানা গেছে।


শুক্রবার (১২ ডিসেম্বর) নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বিকেল ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।


স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আজ সকাল সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।


এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা।


ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ার পথে। কিছু প্রক্রিয়াগত বিষয় আছে।


এরপরও যাত্রীসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সরকার সব কিছু বিবেচনা করে দেখছে।


ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরিবিধিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সে ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি পূরণ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আন্দোলন করার যৌক্তিকতা আর নেই।


তাই আগামীকাল থেকে সবাইকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে।


ওআ/আপ্র/১২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা গ্রেফতার
২৫ আগস্ট ২০২৬

ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা গ্রেফতার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী...

গুমের বিচারে জামায়াতকে প্রাধান্যের অভিযোগ সানজিদার
২৫ আগস্ট ২০২৬

গুমের বিচারে জামায়াতকে প্রাধান্যের অভিযোগ সানজিদার

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের মাম...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত, এগোচ্ছে আলোচনা
২৫ আগস্ট ২০২৬

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত, এগোচ্ছে আলোচনা

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ...

দাতা নয়, কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশকে দেখে ইইউ
২৫ আগস্ট ২০২৬

দাতা নয়, কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশকে দেখে ইইউ

বাংলাদেশের সঙ্গে পুরোনো দাতা-গ্রহীতা সম্পর্কের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে কৌশলগত অংশীদারত্বের নতুন দৃষ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে