গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৯ এএম ২০২৬
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
ছবি

ছবি সংগৃহীত

দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনার কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেছে সংগঠনটি।

ব্যবসায়ী, কর্মচারী ও সংশ্লিষ্ট বিপুলসংখ্যক মানুষের জীবিকা এবং জাতীয় অর্থনীতির স্বার্থ বিবেচনায় দোকান খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানোর আবেদন জানিয়েছে তারা।

সোমবার (২ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষে আবেদনটিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।

আবেদনে সংগঠনটি জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব এবং এ বিষয়ে সরকারের উদ্যোগকে তারা সমর্থন করে। তবে বর্তমান ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি বিবেচনায় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিক্রি কমায় চাপে ক্ষুদ্র ব্যবসায়ীরা

আবেদনপত্রে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট ও বিপণিবিতানের ব্যবসায়িক পরিস্থিতি তুলে ধরা হয়। এসবের মধ্যে রয়েছে কর্ণফুলী গার্ডেন সিটি, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, সেজান পয়েন্ট, হোসাফ টাওয়ার, ফরচুন শপিং মল, টুইন টাওয়ার, সুবাস্তু শপিং কমপ্লেক্স, রাজধানী সুপার মার্কেট, পল্লবী কারনেশন, বমবম টাওয়ার, যমুনা ফিউচার পার্ক, মিরপুরের বিভিন্ন মার্কেট, শাহ আলী প্লাজা, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তান, ইসলামপুর ও চকবাজার।

সংগঠনটির দাবি, এসব মার্কেটসহ দেশের বিভিন্ন এলাকার অসংখ্য বিপণিবিতানে ক্রেতার সংখ্যা ও বিক্রি কমেছে। রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখতে হওয়ায় অনেক ব্যবসায়ী দোকান পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়ছেন। কেউ কেউ ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্রে বলা হয়, দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় আড়াই কোটি মানুষের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। এসব ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে ব্যবসায়ীদের পাশাপাশি তাঁদের কর্মচারী, পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পেশার মানুষও আর্থিক সংকটে পড়বেন। এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতি, কর্মসংস্থান ও বাজারব্যবস্থায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

শীতের মৌসুমে বাড়তি সময় চান ব্যবসায়ীরা

ব্যবসায়ীদের যুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখেও ব্যবসা-বাণিজ্য সচল রাখার মধ্যে ভারসাম্য তৈরি করা সম্ভব। রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলে ব্যবসায়ীরা বিক্রির জন্য বাড়তি সময় পাবেন। বিশেষ করে শীতের মৌসুমে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অনেক ক্রেতা কেনাকাটার জন্য মার্কেটে আসেন। ফলে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীরা বিক্রির গুরুত্বপূর্ণ সময় থেকে বঞ্চিত হন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি মনে করে, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলে ক্রেতারা কেনাকাটার জন্য বাড়তি সময় পাবেন এবং ব্যবসায়ীদের বিক্রি বাড়ার সুযোগ তৈরি হবে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিনিয়োগ সুরক্ষা, কর্মসংস্থান ধরে রাখা এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখতে সহায়তা মিলবে।

আবেদনের শেষাংশে দেশের ক্ষুদ্র, মাঝারি ও সাধারণ ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের নিরাপত্তা, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতির স্বার্থ বিবেচনায় রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

এসি/আপ্র/০২/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মিরপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
০২ নভেম্বর ২০২৬

মিরপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের টানা দুই দিনের বিক্ষোভ...

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, টিয়ারশেল নিক্ষেপ
০২ নভেম্বর ২০২৬

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, টিয়ারশেল নিক্ষেপ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারো সড়কে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকে...

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
০২ নভেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বি...

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার ‘আগাম বার্তা’ পাবেন কৃষকরা
০২ নভেম্বর ২০২৬

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার ‘আগাম বার্তা’ পাবেন কৃষকরা

কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। স্বাভাবিক সময়ে প্রত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই