গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, আসল ঘটনা কী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১২ এএম ২০২৬
গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, আসল ঘটনা কী
ছবি

ছবি সংগৃহীত

গায়ে হলুদের সাজে একসঙ্গে দেখা গেল অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাফা কবিরকে। তাঁদের পরনে হলুদ রঙের পোশাক, চারপাশে তরুণদের ভিড়—সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠানের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের মনে প্রশ্ন, তবে কি বিয়ের আয়োজন করছেন তাঁরা?

জানা গেছে, এটি বাস্তবে কোনো বিয়ের অনুষ্ঠান নয়; একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য। প্রতিষ্ঠানটি বিয়ের বিভিন্ন আয়োজনের পোশাক নকশা ও বিক্রি করে।

একটি রিসোর্টে ধারণ করা বিজ্ঞাপনচিত্রে সাফার পরনে ছিল হলুদের ওপর নানা রঙের নকশা করা লেহেঙ্গা। অন্যদিকে তৌসিফ পরেছিলেন হলুদ পাঞ্জাবি ও কুর্তি। তাঁদের ঘিরে ছিলেন আরও কয়েকজন তরুণ। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। বিজ্ঞাপনচিত্রে তৌসিফ ও সাফার রসায়ন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। কেউ কেউ আবার দৃশ্যটিকে কোনো নাটকের অংশ বলেও মনে করছেন।

বিজ্ঞাপনচিত্রটি প্রকাশের পর দুই দিনেই প্রায় সাড়ে চার লাখ বার দেখা হয়েছে। অনেকে দুজনের রসায়নের প্রশংসা করেছেন।

তৌসিফ মাহবুব ও সাফা কবিরের বন্ধুত্ব দীর্ঘদিনের। শোবিজে তাঁদের পথচলা প্রায় একই সময়ে শুরু হলেও বন্ধুত্বের সম্পর্ক তারও আগে থেকে। কিছুদিন আগে তাঁরা বন্ধুদের সঙ্গে সিলেট ঘুরতে গিয়েছিলেন। সেই ভ্রমণের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন তাঁরা।

গত ২৭ অক্টোবর ছিল তৌসিফের জন্মদিন। এবার ব্যস্ততা এড়িয়ে স্ত্রী ও বন্ধুদের নিয়ে সিলেট ভ্রমণে যান তিনি। ওই সফরে তৌসিফ ও সাফার সঙ্গে ছিলেন তাঁদের আরও দুই বন্ধু মুমতাহিনা চৌধুরী টয়া ও সৈয়দ জামান শাওন। সিয়াম আহমেদেরও তাঁদের সঙ্গে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।

ভ্রমণের একটি ছবি প্রকাশ করে তৌসিফ লেখেন, ‘বয়স বাড়ে, সময় বদলায়, জীবনের হিসাব বদলে যায়। কিন্তু কিছু বন্ধুত্ব মনে করিয়ে দেয়, জীবনে এখনো অনেক কিছু সুন্দর আছে।’

এদিকে তৌসিফকে সামনে দেখা যাবে শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’তে। এটি আই স্ক্রিনে মুক্তি পেয়েছে। এতে তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।

এসি/আপ্র/০২/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে আর বিনিয়োগ নয়, সিদ্ধান্ত জানালেন সালমান
০২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে আর বিনিয়োগ নয়, সিদ্ধান্ত জানালেন সালমান

বাংলাদেশে কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ এবং নিজের স্টুডিও ভেঙে ফেলার ঘটনার পর দেশে নতুন করে বিনিয়োগ না ক...

বুলেটপ্রুফ কাচের আড়ালে ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ
০২ নভেম্বর ২০২৬

বুলেটপ্রুফ কাচের আড়ালে ভক্তদের সঙ্গে দেখা করলেন অমিতাভ

ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বজায় রাখলেও এবার নিরাপত্তার কারণে ভিন্ন আয়োজন করতে হলো বলিউড...

অভিনয় থেকে ক্রিকেট, যেভাবে ১৩ হাজার কোটির মালিক শাহরুখ
০২ নভেম্বর ২০২৬

অভিনয় থেকে ক্রিকেট, যেভাবে ১৩ হাজার কোটির মালিক শাহরুখ

টেলিভিশনের পর্দা থেকে বলিউড, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজনা, প্রযুক্তি, ক্রিকেট, বিজ্ঞাপন ও আন্তর্জাত...

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’
০১ নভেম্বর ২০২৬

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’

ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসবটি হয় গোয়ায়। এর নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই