গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

কনটেইনার লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৫ এএম ২০২৬
কনটেইনার লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা
ছবি

ছবি সংগৃহীত

শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন দুই থেকে আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ছে। সকালে একটি কনটেইনার লাইনচ্যুতি হওয়ায় ঢাকায় ট্রেন ঢুকতে দেরি হওয়ায় এই শিডিউল বিপর্যয় হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

সন্ধ্যা ৭টায় দেখা গেছে, বিমানবন্দর স্টেশন ছেড়ে যায়নি ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস। ট্রেনটি বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা বিকেল ৫টা ১৩ মিনিটে। ট্রেনটি এখনো বিমানবন্দরে পৌঁছায়নি। একইভাবে ৬টা ৪৩ মিনিটে ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও ট্রেনটি এখনো স্টেশনে পৌঁছায়নি। এই রোডের অন্যান্য ট্রেনেরও একই অবস্থা। কিশোরগঞ্জের এগারোসিন্দুর এক্সপ্রেস ৭টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি এখনো বিমানবন্দরে পৌঁছায়নি।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকাল ৬টা ২০ মিনিটে তেজগাঁওয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেনের একটি বগির দুইটা চাকা রেললাইন থেকে সরে যায়। সকাল ১০টা ২০ মিনিট উদ্ধারকাজ শেষ হয়। এজন্য অনেক ট্রেন ঢাকায় ঢুকতে পারেনি। যার কারণে ট্রেনগুলো বিলম্বিত হয়েছে। ধীরে ধীরে ঠিক হচ্ছে। রাতের মধ্যে ট্রেনের শিডিউল ঠিক হয়ে যাবে।

কেএমএএ/আপ্র/২৫.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলামোটরে চাঁদা না পেয়ে ওষুধ বিক্রেতাকে মারধর, চারজন রিমান্ডে
০২ অক্টোবর ২০২৬

বাংলামোটরে চাঁদা না পেয়ে ওষুধ বিক্রেতাকে মারধর, চারজন রিমান্ডে

রাজধানীর বাংলামোটর এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ওষুধ বিক্রেতাকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে আঘ...

মেজর আখতারুজ্জামান গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ
০২ অক্টোবর ২০২৬

মেজর আখতারুজ্জামান গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার...

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জীবনাবসান, সংবাদমাধ্যমে শোকের ছায়া
০২ অক্টোবর ২০২৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জীবনাবসান, সংবাদমাধ্যমে শোকের ছায়া

বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্...

বিমানবন্দরে হট্টগোল: জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে
০২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে হট্টগোল: জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে