গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৪ এএম ২০২৬
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
ছবি

ছবি সংগৃহীত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধি দলের সঙ্গে এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যৎমুখী আইন কাঠামোর ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়ন বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো গতিশীল করবে।

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এমন গঠনমূলক আলোচনা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত।

এসি/আপ্র/১৪/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই